Category: পাঁচমিশালী

মেড ইন বাংলাদেশ

এক জাপানি ভদ্রলোক এসেছেন বাংলাদেশ ভ্রমনে। এয়ারপোট থেক বের হয়ে সামনে অপেক্ষারত একটা ট্যাক্সিতে চড়ে বসলেন হোটেলে যাওয়ার জন্য।
একটু পর একটা মোটরবাইক পাশ কাটাতেই জাপানিটা সোল্লাসে বলে উঠল,হোন্ডা, মেড ইন জাপান, ভেরী ফাস্ট!!ড্রাইভার কিছু বলল না।

একটু পর ওভারটেক করল একটা কার, আবার জাপানির চিৎকার, টয়োটা, হাহা, মেড ইন জাপান, ভেরী ফাস্ট!!ট্যাক্সি ড্রাইভার চুপচাপ শুনল, কিছু বলল না।

… এরপর একটার পর একটা গাড়ি পেছন থেকে উঠে যাচ্ছে আর জাপানি লোকটার উৎসাহ বেড়ে যাচ্ছে, কখনও মিৎসুবিশি,কখনও হোন্ডা, কখনও টয়োটা বলে লাফাচ্ছে আর মনের আনন্দে গুনকীতণ করছে, মেড ইন জাপান ভেরী ফাস্ট!! ভেরী ফাস্ট!!

অবশেষে, হোটেলে পৌছল তারা। ট্যাক্সি থেকে নেমে ভাড়া দিতে গিয়ে টাসকি, এইট হান্ড্রেড টাকা? হাউ কাম?

এতক্ষন চুপ থাকার পর কথা বলার চান্স পেয়েছে ট্যাক্সি ড্রাইভার, হাহা, ইয়ে মিটার, মেড ইন বাংলাদেশ, ভেরী ফাস্ট!! ভেরী ফাস্ট!!

সংক্ষিপ্ত রুপ

শিক্ষকঃ বলত ছাত্ররা “দুর্নীতি দমন কমিশন” এর সংক্ষিপ্ত রুপ কি হয়?
এক ছাত্রঃ স্যর দুদক।
শিক্ষকঃ গুড । আচ্ছা বলত, “চোর দমন কমিশন” এর সংক্ষিপ্ত রুপ কি হবে?
উত্তরটা আপনারা দিন।

নারী পরুষ সমান অধিকার

গতকাইল আমগো এলাকার আবুল মামা বিয়ার আসর ছাইড়া পলাইছিল!!
আইজকা সকালে প্রেস ব্রিফিং -এ উনারে আবিয়াইত্তা সাংবাদিকরা একই প্রশ্ন করেন:

“বিয়ের আসর ছেড়ে পালায় তো মেয়ে মানুষেরা! আপনি পুরুষ মানুষ হইয়েও এই আকামডা করতে পরলেন?
একটুও কি সাহস ছিল না আপনার??”

আবুল মামার বলিষ্ঠ জবাব :

“প্রথমত- নারী পুরুষ কোন ভেদাভেদ নাই!:-P
মানে সমান অধিকার আর কি।

দ্বিতীয়ত- সাহস ছিল বইলাই বিয়া করতে গেছিলাম!
আবার তার চেয়ে বেশী সাহস ফিরা পাইছিলাম বইলাই ঐখান থেকা পলাইছিলাম!!”

তৃতীয়ত- বিয়া করা যেমুন ফরজ তেমুন জান বাঁচানও ফরজ!!

পাগলের মেলা

এক পাগলাগারদে ডাক্তার আর পাগলের কথোপকথন :

পাগলা গারদে এক পাগল ছাদের সাথে দড়ি লাগিয়ে ঝুলছিল………..

এটা দেখে ডাক্তার বললঃ ওই তুই ঝুলিস কেন ?

পাগলঃ আমি তো বাল্ব!

ডাক্তারঃ তাইলে জলিস না কেন??

পাগলঃ আরে পাগল তুই কোন দেশে আছিস এইটা বাংলাদেশ, কারেন্ট পামু কই???

পুলিশের গু খাইয়া বকের মৃত্যু

কোন এক দৈনিক পত্রিকার একটি খবরের হেডিং সবার দৃষ্টি আকর্ষণ করল। সেটা হলঃ “পুলিশের গু খাইয়া বকের মৃত্যু।“ পরদিনের সংখ্যায় সেই হেডিং সম্পর্কে লেখা হলঃ “হেডিংটি আসলে হইবেঃ পুলিশের গুলি খাইয়া যুবকের মৃত্যু।“ এরপরের লাইনে পত্রিকাটি আবারও ভুল করল। সেখানে লেখা হলঃ “আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের পাছায় চুল ছিল।“ আসলে হবেঃ “আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের ছাপায় ভুল ছিল।