বাবা ছেলেকে উপদেশ দিচ্ছেনঃ
বাবাঃশোন বাবা তোকে একটা কথা বলি।বিয়ে করা মানেই নরকে যাওয়া।যদি সুখ শান্তিতে থাকতে চাও তাহলে জীবনেও বিয়ে কোরো না।
ছেলেঃচিন্তা করো না বাবা।আমি তোমার উপদেশ কখনো ভুলবো না।আমার ছেলেকেও এই উপদেশ দিয়ে যাব।
May 09
বাবা ছেলেকে উপদেশ দিচ্ছেনঃ
বাবাঃশোন বাবা তোকে একটা কথা বলি।বিয়ে করা মানেই নরকে যাওয়া।যদি সুখ শান্তিতে থাকতে চাও তাহলে জীবনেও বিয়ে কোরো না।
ছেলেঃচিন্তা করো না বাবা।আমি তোমার উপদেশ কখনো ভুলবো না।আমার ছেলেকেও এই উপদেশ দিয়ে যাব।
May 09
বনে বাঘের বিয়ে হচ্ছে। সেখানে এসেছে শিয়াল, হাতি, সিংহ, ভাল্লুক আরো অনেকে। সবাই অনেক নাচ গান করছে। কিন্তু বিড়াল কিছুটা ব্যতিক্রম। সে একটু নাচে আর একটু কাঁদে। তা সিংহ মামার নজরে গেলো। বিড়ালের কাছে এসে বিড়ালকে বলছে……..
সিংহ: কিরে বিলাই, তুই একবার নাচোসতো আর একবার কান্দোস, ঘটনা কি?
বিড়াল: কি আর কমু মামু, নাচি বাঘ মামুর বর্তমান অবস্থা দেইখা আর কান্দি বাঘ মামুর ভবিষ্যত চিন্তা কইরা।
সিংহ: ভবিষ্যত চিন্তা কইরা মানে?
বিড়াল: মামু, আমিও এক সময় বাঘ মামুর লাহান বাঘ আছিলাম, বিবাহ কইরা বিলাই-এ পরিনত হইছি।
May 09
বিদেশের এক রেস্টুরেন্ট। তিনজন বাবুর্চি সেখানে কাজ করে। একজন চাইনিজ, একজন জাপানিজ আরেকজন বাংলাদেশী।
তিনজনের ভিতর খুব রেষারেষি। একদিন একটা মাছি ঢুকছে কিচেনে। সাথে সাথে চাইনিজটা একটা ছুরি নিয়াএগিয়ে গেলো। কিছুক্ষন সাইসাই করে চালালো বাতাসে। মাছিটা পরে গেলো চার টুকরাহয়ে। সে বাকি দুইজনের… দিকে তাকিয়ে বলল, এইভাবে আমরা আমাদের শত্রুদের চার টুকরা করে ফেলি।”
আরেকদিন মাছি ঢুকতেই জাপানিজটা এগিয়ে গেলো। সাইসাই করে ছুরি চালালো। মাছি আট টুকরা হয়ে গেলো। সে বাকি দুইজনের দিকে তাকিয়ে বলল, “এইভাবেই আমারা আমাদের শত্রুদের আট টুকরা করে ফেলি”
পরেরদিন মাছি ঢুকছে একটা। বাংলাদেশীটা এগিয়ে গেলো। বেচারা অনেকক্ষন ছুরি চালালো। হাপিয়ে গিয়ে একসময় চলে এলো। বাকি দুইজন বলল- কি তোমরা তোমাদের শত্রুদের কিছুই করো না?
-হুমমমম…তোরা বুঝোস না কিছুই।এমন কাম করছি যে অই মাছি আর কোনোদিন বাপ হইতে পারবো না।
May 09
টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক ছাত্র তার শিক্ষকের কাছে গেল।
স্যার, আমি কেন unallow হলাম?
এ-জন্যই তুমি disallow হয়েছ।
May 09
পাপ্পুর কাছে একবার যমদূত আসলো,বলল, “তোমার পরপারে যাওয়ার সময় হয়েছে”
পাপ্পু-“কিন্তু আমি এখন যেতে চাই না”
যমদূত-“কিন্তু আমার লিস্টের সবার উপরে তোমার নাম লেখা আছে”
পাপ্পু-“ঠিক আছে;তুমি একটু খেয়ে দেয়ে আরাম করো ;এরপর আমাকে নিয়ে যেও”
তো যমদূত খেয়ে দেয়ে আরামের একটা ঘুম দিলো।
পাপ্পু তখন যমদূতের লিস্ট থেকে উপরের নিজের নামটা কেটে দিয়ে সবার শেষে লিখে দিলো।
যমদূত যখন ঘুম থেকে উঠলো; বলল,”তোমার ব্যাবহারে আমি খুশি হয়েছি;এখন আমি লিস্টের নিচ থেকে শুরু করবো”