ফকিরঃ হ্যালো, এটা কি “পিজা হাট” ?
পিজা হাটঃ ইয়েস স্যার এটা “পিজা হাট”।
ফকিরঃ একটা লার্জ পিজা ও এক লিটার পেপসি পাঠাইয়া দাও তারাতারি !
পিজা হাটঃ বিলটা কার নামে পাঠাব স্যার
ফকিরঃ “আল্লাহ্র” নামে দিয়া দাও বাবা !!
May 09
ফকিরঃ হ্যালো, এটা কি “পিজা হাট” ?
পিজা হাটঃ ইয়েস স্যার এটা “পিজা হাট”।
ফকিরঃ একটা লার্জ পিজা ও এক লিটার পেপসি পাঠাইয়া দাও তারাতারি !
পিজা হাটঃ বিলটা কার নামে পাঠাব স্যার
ফকিরঃ “আল্লাহ্র” নামে দিয়া দাও বাবা !!
May 09
রোকনের ছোট ভাই বিদেশ থাকে।
রোকনের ছিল চারটা ছেলে।
ছেলেগুলোর নাম হল পঁচা, বাসি, গন্ধ এবং মুইতা।
তো একবার ছোট ভাই বিদেশ থেকে ভাইয়ের জন্য এক বন্ধুর কাছে টাকা পাঠাল।
বন্ধু অনেক কষ্ট করে ৫ কি মি হেঁটে টাকা নিয়ে আসল।
বন্ধুর অনেক ক্ষিদা লাগল এবং সে তাড়াতাড়ি খাবার চাইল।
রোকন বলল, দাড়ান পোলাও মাংস রান্না করি।
বন্ধু বলল যা আছে তাই দেন।
রোকন তখন তার ছেলেদের ডাকল,
পঁচা, ভাত আন।
বাসি, তরকারি আন।
…
বন্ধু : (ভাব ভাল না দেখে) থাক ভাই আমি খাব না।
রোকন : এত কষ্ট করে আইছেন আপনারে কি না খাওয়াইয়া ছারুম?
গন্ধ, ডাল আন।
মুইতা, পানি আন।
বন্ধু পা ধরে মাফ চেয়ে জান বাঁচানোর জন্য দিল দৌড়। :
May 09
ছেলে :বাবা সরকার কি?
বাবা : আমি ঘর চালাই আমি সরকারী দল।
তোর মা খালি ঘ্যান ঘ্যান করে, তোর মা বিরোধী দল।
তুই জনগন।
তোর ছোট বোন মুন্নী দেশের ভবিষ্যত।
আর কাজের মেয়ে কইতরী শোষিত শ্রেনী।
এরপর মামা ফোন করল*
মামা : কিরে সবার খবর কি?
ছেলে : সরকার ঘুমাচ্ছে।
বিরোধীদল তার সুবিধামত আছে।
ভবিষ্যত কাঁদছে।
শোষিত শ্রেনী শোষিত হচ্ছে।
আর জনগন তাকিয়ে তাকিয়ে দেখছে।
May 09
একটি বিমান দুর্ঘটনায় মারা গেল সব যাত্রী। ভাগ্যক্রমে বেঁচে গেল বিমানে উপস্থিত একটি বানর।
তদন্ত কমিটির লোকেরা অনেক কষ্টে বানরটিকে ইশারায় কথা বলা শেখাল।
তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় পাইলট কী করছিল?
‘পাইলট বাথরুমে ছিল।’ ইশারায় বলল বানরটি।
তদন্ত কমিটি: কো-পাইলট?
… বানর: ঘুমাচ্ছিল।
তদন্ত কমিটি: বিমানবালা?
বানর: যাত্রীদের দেখাশোনা করছিল।
তদন্ত কমিটি: দুর্ঘটনার সময় তুমি কী করছিলে?
বানর: ‘বিমান চালাচ্ছিলাম’!
May 09
একবার একলোক তার বউকে একটা মেসেজ পাঠাল।।
কিন্তু ভুল বশত সেই মেসেজটি চলে গেলো এক বিধবা মহিলার কাছে।।
সেই বিধবা মহিলার স্বামী মাত্রই গতকাল মারা গিয়েছেন।।
যাই হোক, মহিলা মেসেজটি খুললেন, পড়লেন, এবং সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন!!
কি লেখা ছিল সেই মেসেজে??
মেসেজে লেখা ছিলঃ
আমার প্রিয় বউ!! আমি ঠিকঠাক মতই পৌঁছেছি!! আমি জানি তুমি আমার কাছ থেকে মেসেজ আশা করনি!! এখানে আজকাল মোবাইল ফোন এসে পড়েছে!! আমি আসার সাথে সাথে তারা আমাকে একটি মোবাইল ফোন গিফট করেছে!! সেই মোবাইল থেকেই আমি তোমাকে মেসেজ পাঠালাম!! তুমি জেনে আরো খুশি হবে যে, তারা সবাই এখানে তোমার জন্য অপেক্ষা করছে!! আশা করা যায়, কাল-পরশুর মধ্যেই তুমিও চলে আসবে!! আশা করি তোমার যাত্রাও হবে আমার মত সুখের!! তোমার অপেক্ষায় রইলাম!!
– ইতি,
তোমার প্রিয় স্বামী!!