Category: পাঁচমিশালী

ইচ্ছা ছিল কিন্তু শক্তি নাই

নাতি: দাদু তুমি বিড়ি খাওয়া ছাড়লা কেমনে ??

দাদু : ইচ্ছাই সব চেয়ে বড় শক্তি
… নাতি: দাদু তুমি মদ খাওয়া ছাড়লা কেমনে??
দাদু : ইচ্ছাই সব চেয়ে বড় শক্তি
নাতি এইবার সাহস কইরা : দাদু তুমি না ঐ ড্যান্স বারের মেয়েটার সাথে ঘুরতা তারে ছাড়লা কেমনে ??? এইটাও কি

দাদু : আরে নারে , ইচ্ছা ছিল কিন্তু শক্তি নাইরে !!! :

যার যার ফোন ব্যবহার করি

ক মাসে বাসার ফোনবিল অস্বাভাবিকভাবে বেশি এল। বাসায় জরুরি মিটিং বসল।
বাবা বলল, ‘আমি গত মাসে বাসার ফোনটা একবারও ধরিনি। আমি সব ফোন করেছি অফিসের ফোন থেকে।’
তখন মা এসে বলল, ‘আমিও গত মাসে কোনো ফোন বাসা থেকে করেছি বলে মনে হয় না। আমার সমিতির অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।’
একমাত্র ছেলে এসে বলল, ‘আমার তো বাসা থেকে ফোন করার প্রশ্নই আসে না। কোম্পানি আমাকে মোবাইল বিল দেয়। আমি অফিসের সেই মোবাইল ব্যবহার করি।’
এরপর বাসার কাজের মেয়ে এসে বলল, ‘তাহলে তো কোনো সমস্যাই দেখি না। আমরা সবাই যার যার অফিসের ফোন ব্যবহার করি!

জান অলসতা কি?

পরীক্ষা চলতেছে …
প্রশ্নে যে রচনা আসছে ঐটার বিষয়ঃ ” অলসতা ”
এক মেধাবী ছাত্র প্রথম ১০ পৃষ্ঠা খালি রেখে …
… ১১ নম্বর পৃষ্ঠায় লিখে দিয়ে আসলো …

একেই বলে অলসতা।

সারা রাত দেয়

সবাই রাতে দেয়, কেও সময় পেলে দিনেও দেয়, টানা ১ ঘন্টা আবার ২ ঘন্টা ও দেয়, কেও কেও সারা রাত দেয়, কেও আবার সকালেও দেয়! দেওয়ার সময় পুরা গরম হইয়া যায় । এভাবেই সবাই মোবাইল চার্জ দেয়! হে হে হে ।

মোমবাতির মধ্যমে মৃত্যু

মৃত্যু দন্ড প্রাপ্ত আসামি ইলেক্ট্রিক্যাল চেয়ারে বসে পুলিশকে জিঞ্জাসা করল ঃ স্যার , বেশী কষ্ট হইব স্যার ?

পুলিশঃ আরে না !! অল্প একটু।

কিছুক্ষণ পর আসামি মাগো বাবাগো বইলা চিল্লাইয়া উইঠা বললঃ স্যার এত গরম লাগে কেন্‌ !!!!

পুলিশঃ বুঝলেন না ? কারেন্ট নাই তো । চেয়ারের নীচে মোমবাতি দিয়া মৃত্যু দন্ড কার্যকর করা হইতাছে