Category: পাঁচমিশালী

মিস কল

এক মোবাইল এর দোকানদার এর হইছে লুজ মোশন তো সে ডাক্তার এর কাছে গিয়া কিভাবে বর্ণনা করতেছে একটু শুনি ”
ডাক্তার সাহেব সকাল থাইকা বারবার মিসকল আইতাছে!! সাথে সাথে নতুন নতুন রিংটুন বাজবার লাগছে!!!যতই রিচারজ করি পেটের ব্যালেন্স থাকে না ,ফুরাই যাইতাছে!!!!!

মানুষ না পরী

মেয়ে :- আম্মু ছোট খালা মনে হয় মানুষ না!
মা :- মানুষ না মানে !
মেয়ে :- না আম্মু আমি নিজ কানে শুনেছি———–?
মা :- কি শুনেছিস?
মেয়ে :- আব্বু না খালার নাকে হাত দিয়ে বলছে তুমি একটা পরি।

বিদ্যুৎ আসে মামার বাসার থেকে

ক্লাসে ঢুকেই শিক্ষক বললেন, ‘আচ্ছা, বলো তো বিদ্যুত্ কোথা থেকে আসে?’ প্রশ্ন শুনে সবাই চুপ। কিছুক্ষণ ভেবে আব্দুলের ছেলের জবাব,
‘স্যার, বিদ্যুত্ আসে আমার মামার বাসা থেকে।’
শিক্ষক অবাক হয়ে বললেন, ‘তোমার মামার বাসা থেকে! তা কীভাবে আসে বলো তো শুনি?’
আব্দুলের ছেলের জবাব—‘স্যার, যখন বিদ্যুত্ চলে যায়, তখন বাবা রাগ হয়ে বলেন, “ ধুর, শালা আবারও বিদ্যুত্ বন্ধ করে দিল!” আমার বাবার শালা তো আমার মামাই হয়, স্যার।’

নতুন শাখা

এক লোক প্রতিদিন একই রাস্তা দিয়ে অফিসে যায় । সেই রাস্তায় প্রতিদিন একজন ফকির এক জায়গায় বসে ভিক্ষা করে। একদিন লোকটি ফকির টিকে বলল

লোক: কি ব্যাপার প্রতিদিন দেখি আপনি একটা থালা নিয়ে ভিক্ষা করেন, আজকে দেখছি দুইটা থালা ব্যাপার কি???

ফকির: বাবা আপনাদের দোয়ার ইনকাম ভালই হচ্ছে তাই একটা শাখা খুললাম আর কি।

পাঁচমিশালী

একটি মুরগী তার বাড়ীর পাশের দোকান থেকে ডিম কিনতে গেল,
দোকানদার বলল ভিতরে আসো

ভিতরে যাওয়ার পর দোকানি প্রশ্ন করল,
তুমি আবার ডিম কিনতে আসছো কেন ? তুমি তো নিজেই ডিম পাড়তে পার !
মুরগী উত্তর দিলো, না। আমার হাসবেন্ড কইছে ডিম পাড়লে আমার ফিগার নষ্ট হয়ে যাবে তাই আমি ডিম পাড়ি না।