Category: পাঁচমিশালী

আদম আলীর The Cow

আদম
আলী বিদেশে গেছে।
বৌকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলো।
ওয়েটার অর্ডার
নিতে আসলো।
আদম আলী ভাবনায়
পড়ে গেলো।
অনেক
ভেবে চিন্তে বললো-
Sir. I beg to state that,
my father is seriously ill.
kindly grant me leave
after third period.
ওয়েটার ভাবলো,
খেতে আসছে যখন,
নিশ্চয় খাবার
চাইতেছে। সে তার
ইচ্ছামতো, খাবার
এনে দিলো।
এদিকে জামাইয়ের
প্রতিভা দেখে, বৌ সেই
রকম মুগ্ধ- ও আল্লাহ!
তুমি ইংরেজিতে কথা বলতে পারো?
আদম আলী ভাব
নিয়া বললোঃ-
আরে এখনো তো The Cow
শুনাই নাই।

ছোট্ট বাবুর চিঠি

ছোট্ট বাবু দাদীর কাছে চিঠি লিখতেছে
,
দাদীইইইইইইইই!!কেমন আছোওওওওওওও,
পিছনে আসে দাঁড়ালেন মা ,
মা বললেন : সেকি!এভাবে লিখতেছিস কেনো?
ছোট্ট বাবু : দাদী তো কানে কম শোনেন তাই চিৎকার করা বলতেছি!

কোলের বান্দরটাকে আমার কাছে দিয়ে যান

এক ভদ্র
মহিলা বাচ্চা কোলে নিয়ে বাসে চড়ল।
বাস চালক মুচকি হেসে বলল,
“বাচ্চাটি দেখতে কুৎসিত।”
মহিলা ভাড়া চুকিয়ে দিয়ে পিছনের
একটা সিটে গিয়ে বসল
এবং রাগে গজগজ
করতে লাগল।
মহিলাকে এমন করতে দেখে পাশের
সিটের
ভদ্রলোক জিজ্ঞেস করলো কি হয়েছে।
“বাস ড্রাইভাই আমাকে অপমান
করছে!”,
ভদ্রমহিলা উত্তর দিল।
সহানুভূতি দেখিয়ে ভদ্রলোক বলল,
“নাহ,
সে পাবলিক সার্ভেন্ট। প্যাসেঞ্জারদের
সাথে সে এরকম ব্যবহার
করতে পারে না।”
“ঠিক বলেছেন। আমার মনে হয়
ফিরে গিয়ে তাকে একটা উচিত
জবাব দিয়ে আসি।”
“ঠিক আছে, যান। তবে আপাতত
কোলের
বান্দরটাকে আমার কাছে দিয়ে যান।”

মফিজ ভাইয়ের কলা

মফিজঃ ভাই কলা আছে ?
দোকানদারঃ না ।
১৫মিনিট পর মফিজ আবার গেছে….
মফিজঃ  ভাই কলা আছে ?
দোকানদারঃ  না ।
৩০মিনিট পরঃ  ভাই কলা আছে ?
দোকানদার একটু রেগেঃ  না ।
১ঘণ্টা পরঃ  ভাই কলা আছে ?
দোকানদার বললঃ  আপনারে কয়বার
বলব ?
বললামই তো কলা নাই !
১.৩০মিনিট পরঃ  ভাই কলা আছে ?
দোকানদার রেগে বললঃ আরেকবার
আইলে আপনারে হাতুড়ি দিয়া বাড়ি দিমু
২ঘণ্টা পরঃ
মফিজঃ ভাই হাতুড়ি আছে ?
দোকানদারঃ না ।
মফিজঃ তাইলে কলা আছে ?

তিন পিঁপড়া এক হাতি

একবার গভীর বনে তিন
পিঁপড়া বসে আড্ডা দিচ্ছিল ।এই
সময় তাদের
সামনে দিয়ে একটা হাতি হেঁটেযা
প্রথম পিঁপড়াঃ চল,
শালারে মেরে গুম করে ফেলি!
দ্বিতীয়
পিঁপড়াঃ আরে থাক,
মেরে ফেলার দরকার নেই ! এর
চেয়ে চল মেরে হাত
পা ভেঙ্গে দেই !
.
তৃতীয় পিঁপড়াঃ আরে থাক থাক !
মাফ কইরা দে ! আমরা তিনজন, আর
বেচারা একলা !