Category: পাঁচমিশালী

আসামীর ছবি

বল্টু জীবনে প্রথম থানায় গিয়ে নোটিশ বোর্ডে কয়েকটি ছবি দেখে জিজ্ঞেস করলোঃ “এইগুলা কাদের ছবি?”
অফিসার বললঃ ” আসামীর ছবি, এদের গ্রেফতার করতেহবে। বল্টু একটু ভেবে ক্রুদ্ধ কন্ঠে, তাহলে ছবি তোলার সময় গ্রেফতার করলেন না কেন?

১ ঘণ্টায় ১০০০

১ সময় কোন এক এলাকার উপর দিয়ে ১ টি ২ সিটের প্লেন উরে যাওয়ার সময় হটাত প্লেনটা ভেঙে পরে,
তারপর সেই গ্রামের লোকজন খুব তাড়াতাড়ি উদ্ধার কাজে লেগে পরে,
তারা ১ ঘণ্টায় ১০০০ লোক উদ্ধার করে ফেলা,
কিন্তু পুলিশ ঘটনা স্থলে এসে ভাবে যে প্লেন হল ২ সিটের আর ১ ঘণ্টায় উদ্ধার হল ১০০০ জন,
এতে কিভাবে সম্ভব হল,
পরে তদন্তের মাধ্যমে জানা জায় যে প্লেন টা পরেছিল একটি কবরস্থান এর উপড়ে |

আলাদিনের চেরাগ

একবার একটা মেয়ে আলাদিনের চেরাগ পেল । ঘষা দিতেই দৈত্য হাজির… অতঃপর মেয়েটির তিনটি ইচ্ছা –
১ম ইচ্ছা ,আমাকে অনেক ধৈর্যশীল করে দাও ।
২য় ইচ্ছা ,পৃথিবীর যত প্যাচ আর কুটনামি শিখার এবং বুঝার ক্ষমতা দাও ।
৩য় ইচ্ছা ,এমন কিছু দাও যা কোনদিন শেষ হবে না ।
অতঃপর দৈত্যটা তাকে হিন্দী সিরিয়াল ও স্টার জলসা দেখতে বসিয়ে দিলো!

খোকা

বাবা: খোকা, তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে না মাকে?
খোকা: দুজনকেই।
বাবা: উহু। যেকোনো একজনের কথা বলতে হবে।
খোকা: না। আমি দুজনকেই ভালোবাসি।
বাবা: আচ্ছা ধরো, তোমার মা গেল প্যারিসে, আর আমি যুক্তরাষ্ট্রে। তুমি কার সঙ্গে যাবে?
খোকা: মায়ের সঙ্গে।
বাবা: তার মানে তুমি মাকে বেশি ভালোবাসো?
খোকা: না। প্যারিস যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সুন্দর।
বাবা: ঠিক আছে। ধরো, আমি গেলাম প্যারিসে আর তোমার মা গেল যুক্তরাষ্ট্রে।
খোকা: তাহলে আমি যুক্তরাষ্ট্রে যাব।
বাবা: এবার প্যারিসে যাবে না কেন?
খোকা: প্যারিস তো একবার মায়ের সঙ্গে ঘুরলাম, আবার তোমার সঙ্গে যাব কেন!

স্বাধীন দেশ

১৯৭২ সালের ঘটনা। সদ্য স্বাধীন দেশ, পাকমোটর নামের জায়গটা হয়ে গেছে বাংলামোটর, পাকিস্তান অবজারভার হয়ে গেছে বাংলাদেশ অবজারভার। এমন আরও অনেক পরিবর্তন এসে গেছে। কিন্তু অনেক দিনের অভ্যাসবশত এক ভদ্রলোক রিকশাওয়ালাকে ডেকে বললেন, – ‘এই রিকশা, পাকমোটর যাবা?’ রিকশাওয়ালা ভদ্রলোকের ঠিক পেট বরাবর কষে একটা লাথি দিয়ে বলল, -‘এখনও পাকমোটর কস, এত্ত সাহস তর!’ প্রচণ্ড ব্যথায় অস্থির হয়ে ভদ্রলোক গেলেন ডাক্তারের কাছে, ডাক্তারকে জানালেন- ‘ডাক্তার সাহেব, কিছু একটা করেন, আমার বাংলাস্থলীতে প্রচণ্ড ব্যাথা!’