Year: ১৯৯৫
1st : দোস্ত, কারেন্ট যায় কখন?
2nd : জানিনা দোস্ত, গতমাসে একবারগেছিল।
Year : ২০০৫
1st: দোস্ত কারেন্ট আসবেকখন?
2nd :আমাদের এলাকায় গেলে তোদের এলাকায় আসবে।
Year : ২০১৫
1st : দোস্ত, শুনলাম আজকেকারেন্ট আসবে?
2nd : মিছা কথা, আজকে রাজশাহীতে আইব, কালকে বরিশাল।
Year : ২০২৫
1st : দোস্ত,আগে নাকি কারেন্ট আসতো?
2nd : প্যাচাল না পাইড়া ঘুমা!! কারেন্টবলতে কিছু নাই… এইগুলান রুপকথা!!!
Year : ২০৩৫
1st : dost “কারেন্ট”..
2nd : গালি দিলি ক্যান?!!
Category: পাঁচমিশালী
Dec 12
হায়রে কারেন্ট
Dec 11
অনন্ত জলিল
অনন্ত জলিলের মুভি দেখার পর, James Bond আত্মহত্যা করছে। কিন্তু কেন? কারণ, অনন্ত জলিল খালি পিস্তল নিয়ে ভিলেনর সামনে গেছে। ভিলেন গুলি করছে আর অনন্ত জলিল সেই গুলি ধরে তার পিস্তলে ভরে ভিলেনকে মেরে ফেলছে।
Dec 11
ন্যাংটা পাগল
২ জন পাগল একটি পাগলা গারদে বসে ছিল। একজন ছিল গামছা পরা, আরেকজন ছিল ন্যাংটা। হঠাত্ গামছা পরা পাগল ন্যাংটা পাগলকে বলল, তুই তো দেখি একেবারেই পাগল হয়ে গেছিস!
ন্যাংটা পাগল : কেন?
গামছা পরা পাগল : আজ মন্ত্রী আসবে আমাদের পাগলা গারদ পরিদর্শন করতে আর তুই ন্যাংটা হয়ে বসে আছিস?
ন্যাংটা পাগল : এখন আমি কী করি বল তো?
গামছা পরা পাগল : নে ধর, অন্তত আমার গামছাটা পরে থাক।
Dec 10
১লিটার রক্ত যৌতুক দাবি করছে
মন্টু একদিন দুপুরে বসে আছে। হটাৎ একটা মশা এসে মন্টুকে কামড় দিলো।:
মন্টু :- (রেগে গিয়ে) এখন দিনের বেলায়ও কামড় দিতে হবে?
মশা:- কি করমু সাহেব? গরীব মশা আমি। মা- বাবা হাসপাতালে ভর্তি। ঘরে বিয়ের উপযুক্ত বোন আছে। সেদিন তার বিয়ে ঠিক হইছে। ছেলে পক্ষ ১লিটার রক্ত যৌতুক দাবি করছে।
তাই ওভারটাইম করতেছি।
Dec 09
হারমোনিয়াম আর বন্দুক
হারমোনিয়াম আর বন্দুকের দোকান দিয়েছে আরিফ। দোকানে একদিন হাজির বন্ধু সুমন।
সুমন : কিরে, তুই তো দুইটা দুই প্রান্তের জিনিসের দোকান খুলেছিস! বিক্রিটিক্রি হয়?
আরিফ : হয় মানে? বলিস কী?
দুটোই সমানতালে বিক্রি হয়!
সুমন : কীভাবে?
আরিফ : কেউ হারমোনিয়াম কিনলেই কদিনবাদে তার প্রতিবেশী আসে বন্দুক কিনতে!


