Category: পাঁচমিশালী

নতুন ব্যাটসম্যান

নতুন ব্যাটসম্যান ক্রিজে এলেন। নিজের গার্ডগুলো পরীক্ষা করে দেখলেন। একটু নড়েচড়ে শরীরটাকে চাঙা করে নিলেন। চারদিকে ফিল্ডারদের অবস্থানটাও একনজর ঘুরে দেখলেন।
এরপর শূন্যে কয়েকবার ব্যাট হাঁকিয়ে আম্পায়ারকে জানালেন, সে তৈরি। আম্পায়ার বোলারকে বল করতে অনুমতি দিলেন। বোলার বলও করলেন এবং সোজা মিডল স্ট্যাম্প উড়ে গেল। তখন পেছন থেকে উইকেট কিপার বললেন, ‘কী লজ্জা! এত ভাব দেখানোর পর মাত্র এক বলেই স্ট্যাম্প উড়ে গেল।’ ব্যাটসম্যান তখন বললেন, ‘লজ্জা তোমাদেরই পাওয়া উচিত। একজন নতুন অতিথির সঙ্গে কীভাবে আচরণ করতে হয় সেটা তোমাদের বোলার এখনো শেখেনি।

সব চলে গেছে।

বিমর্ষ এক ভদ্রলোক একটি রেস্টুরেন্টে গিয়ে বসলেন; এক গ্লাস লাচ্ছি দিতে বললেন ওয়েটারকে।

অন্য দিনের চেয়ে তাড়াতাড়িই চলে এল লাচ্ছির গ্লাস। খাবার আগে ভাবলেন, রেস্টুরেন্টের জানালা দিয়ে একবার বাইরের দুনিয়াটাকে দেখবেন।
টেবিলে ফিরে এসে দেখলেন তাঁর লাচ্ছির গ্লাস অন্য একজনের হাতে।
তিনি বেশ আয়েশ করে তাঁর সেই গ্লাস থেকে লাচ্ছি খাচ্ছেন।
… এই দৃশ্য দেখে তিনি চেয়ারে বসে কাঁদতে শুরু করলেন।
সামনের লোকটি বিব্রত হয়ে বললেন, ‘প্লিজ, কাঁদবেন না, এক গ্লাস লাচ্ছিই তো; আমি আপনাকে দুই গ্লাস লাচ্ছি কিনে দিচ্ছি।’
শুনে তিনি বললেন, ‘আমি সে জন্য কাঁদছি না।’
তাহলে? জানতে চাইলেন ওই লোকটি।
তিনি বলতে শুরু করলেন, ‘ঘুম থেকে উঠেই বউয়ের সঙ্গে বিরাট ঝগড়া হলো; বাসে মানিব্যাগ ছিনতাই হলো; অফিসে গিয়ে শুনলাম চাকরি চলে গেছে; বাসায় ফিরে দেখি বউ বাপের বাড়ি চলে গেছে··· এত কিছুর পর ত্যক্তবিরক্ত হয়ে রেস্টুরেন্টে এসে বিষ খাব বলে লাচ্ছির সঙ্গে বিষ মিশিয়েছি···সেটাও আপনি খেয়ে ফেললেন! আমার তো কপালটাই খারাপ!

আমার সঙ্গে ভিক্ষা কর

একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হলো।

সে ভিক্ষুকের কাছে গিয়ে বলল : তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব

জবাবে ভিক্ষুক লোকটিকে বলল: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে ৫০০০ টাকা দেব।

পাসোয়ারড

মফিজ ভাই ফোন দিল কম্পিউটার সার্ভিংসিংয়ের লোকের কাছে
মফি্জঃ এ বেডা মোর কম্পুটারে সমেস্যা হুইছে। মুই পাসোয়ার্ড টেপলে খালি তারা চিন্ন(*)ওডে।
লোকঃ স্যার এটা আপনার সুরক্ষার জন্য।

সামনে লেজ।

একবার টারজান গাছের ডালে ঝুলে ঝুলে যাচ্ছিল । হটাৎ তার লেংটি একটা ডালে বেধে খুলে গেল। তাই দেখে বনের সব প্রাণীরা হাসতে লাগলো । তখন টারজান বানরকে বলল হাসছো কেন….??
বানর বলল “ আমার জীবনে এই প্রথম কোন প্রাণী দেখলাম যার সামনে লেজ আছে ”।