Category: পাঁচমিশালী

বাস্তব ফিল্ম

ধরা যাক, ১টা বিদেশী ফিল্ম বাংলাতে রিমেক করা হচ্ছে । ১টা সিনে দেখা যাবে যে, নায়িকা নায়ক কে জুতা-পেটা করছে । নির্মাতারা ভাবতে লাগলেন সিন টাকে কিভাবে বাস্তব করে তোলা যায় । অনেক ভেবে-চিন্তে তারা আগের সিনে নায়ক-নায়িকার বিয়ে দিয়ে দিলেন ।

বিজ্ঞাপনী কৌশল

৪। ১টা মাল্টি-ন্যাশনাল কম্পানী ছেলেদের জন্য তাদের নতুন ফেয়ারনেস ক্রিম বাজারে ছাড়বে । কিন্তু তারা বুঝতে পারছিল না তাদের Billboard শহরের কোন জায়গায় লাগালে তা রূপ-সচেতন ছেলেদের চোখে পড়বে । অনেক চিন্তা-ভাবনার পর তারা বড়-বড় শহরের Girlschool গুলোর সামনে সেগুলো লাগিয়ে দিলো ।

আজব যন্ত্র

২। ১টা যন্ত্র world এর যেকোন স্থানে অল্প সময় এ পৌছাবে । যন্ত্রটি তৈরি করার পর Testrun এর জন্য ১জন বিজ্ঞানী তাতে চড়ে বসলেন । যন্ত্রটি ঠান্ডা জায়গায় উষ্ণ পরিবেশ আর উষ্ণ জায়গায় ঠান্ডা পরিবশ তৈরি করত । এক ঠান্ডা অঞ্চলে পৌছানর পর তিনি ঘামতে লাগলেন । আর সেই জায়গাটি ছিল বুনোদের এলাকা । সেখানে নামার পর তিনি বললেন, উফ! গরমে একেবারে সিদ্ধ হয়ে গেলাম । এইকথা শুনে অখানে জারা একটু ভালো ছিল তারা খুব খুশি হল, কেননা তারা একজন সিদ্ধ-পুরুষ এর খোজ পেয়েছে ।

কেমিক্যাল জীবনযাত্রা

১। একজন লোক নিজের বাড়ীর তিন তলার বারান্দায় বসে নিবিষ্টমনে খবরের কাগজ পড়ছিলেন । তার ছেলেরা বাড়ির একদম নিচতলার উঠানে খেলা-ধূলা করছিল । হঠাত তাদের মাঝে তুমুল মারামারি লেগে গেল । খবর পড়ার সময় আচমকা বাধা পাবার কারনে তিনি খিপ্ত হয়ে ছেলেদের মার লাগাতে নিচে নামলেন । তার এই কাজটাকে রাসায়নিক ভাবে কিভাবে প্রকাশ করা যাবে ? উত্তরঃ তিনি অধঃক্ষিপ্ত হলেন ।

উদ্ধার

উদ্ধার
এক দোকানে আগুন লেগেছে।
এটা দেখে গাবলু চিন্তা করল,
দোকানের ভেতর আটকে পড়াদের
উদ্ধার করতে হবে। যেই
ভাবা সেই কাজ। গাবলু
সোজা আগুন পেরিয়ে দোকানের
ভেতর
ঢুকে ছয়জনকে বাইরে বের
করে আনল। কিছুক্ষণ পর পুলিশ
এসে গাবলুকে ধরে নিয়ে গেল।
পরে তার বন্ধু থানায়
গিয়ে পুলিশকে জিজ্ঞেস করল ,
‘গাবলু তো আগুন
থেকে মানুষকে উদ্ধার
করেছে। সে তো কোনো অপরাধ
করেনি।’
কথা শুনে পুলিশ রেগে টং ,
‘অপরাধ করেনি মানে?
সে যাদের দোকান
থেকে বাইরে নিয়ে এসেছে,
সবাই ফায়ার সার্ভিসের
কর্মী।’