Category: পাঁচমিশালী

বাংলাদেশে কাক

এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করছে –
শিক্ষক ‍ঃ আচ্ছা ছোটন বলতো দেখি বাংলাদেশের কাকের সংখ্যা কত?
ছাত্র ‍ঃ কেন স্যার ৯৯,৯৯,৯৯,৯৯৯টি!
শিক্ষক ‍ঃ তুমি কি সিউর?
ছাত্র ‍ঃ জ্বি স্যার! যদি গণনায় এর থেকে কম হয় তাহলে মনে করবেন বাংলাদেশ থেকে কিছু কাক বিদেশে বেড়াতে গেছে। আর যদি বেশি হয় তাহলে মনে করবেন বিদেশ থেকে কিছু কাক এ দেশে বেড়াতে এসেছে।
শিক্ষক ‍ঃ তুমি আসলেই ব্রিলেয়েন্ট!

৫০০/-

এক হকার পথে দাড়িয়ে জোরে জোরে বলছিল
হকারঃ আইসেন না ভাই আইশেন না॥ আশলেই ৫০০।
এমন চেচামেচি শুনে একলোক বলেন–
পথচারীঃ মানেটা কি ভাই?
হকারঃ আগে ৫০০ দেন তারপর মানে কইতাছি॥॥

অ্যাই রিকশা যাবে?

রাস্তা দিয়ে অলস ভঙ্গিতে এক খালি রিকশা চলে যাচ্ছে। তাই দেখে ছোট্ট মেয়ে নুহা দোতলার জানালা দিয়ে মাথা বের করে জিজ্ঞেস করলো,\”অ্যাই রিকশা যাবে?\”
রিকশাচালক-হ, যামু।
নুহা-যাও।

শিলং কোথায়?

ছেলে মনযোগ দিয়ে ভূগোল পড়ছে।পাশের চেয়ারে বাবা খবরের কাগজে ডুবে আছেন।
ছেলে- বাবা, শিলং কোথায়?
বাবা-(মাথা না তুলেই) তোর মাকে জিজ্ঞেস কর্‌।ঘরের কোন জিনিষ কোথায় রাথে আমি জানি?

গরু ও ছাগল

এক গরু আর এক ছাগল মাঠে ঘাস খাচ্ছিল।
কথা কাটাকাটি শুরুর পর এক পর্যায়ে গরু ছাগলকে বলছে:
গরু: বেটা ছাগল, তুই আসলেই একটা গরু।
তখন ছাগল উত্তেজিত হয়ে বলে উঠলো:
ছাগল: আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা ছাগলের মতো কথা বলছেন।