Category: পাঁচমিশালী

একটু বেশী স্মার্ট


দুই নারীর মধ্যে কথোপকথন…….
১ম নারী : জানিস!! আমার
ভাইয়া যা স্মার্ট না!!
চিন্তা করা যায় না। দিনে ২-৩
বার ড্রেস চেন্স করে।
২য় নারী : তাই!! ভালো তো। কিন্তু
আমার ভাই যে এত বেশী স্মার্ট তুই
স্বপ্নেও ভাবা যায় না। সে কয়েক
ঘন্টা পরপর কাপড় পরিবর্তন করে।
১ম নারী : তাই!!
আগে তো বলিসনি তোর ভাই আছে?
২য় নারী : কেমনে বলব????…..
.

আগামী সপ্তাহেই তো হইল।:

থার্ডক্লাসের টিকেট।

পিংকি টিকেট ছাড়াই ট্রেনে উঠল-
টি.টি এসে পিংকিকে জিগ্যেস করল,
টিকেট কোথায়???
পিংকি : আমার চেহারাই আমার টিকেট.
টি.টি : তারপরও তোমাকে জরিমানা দিতে হবে.
পিংকি : কেন???
টিটি : থার্ডক্লাসের টিকেট দিয়ে ফার্স্ট ক্লাসে ভ্রমন করার জন্য।

আমাকে কলাদাও

রঞ্জু মিয়া বড়ই কৃপণ।
একবার তিনিগেছেন
কলা কিনতে।
রঞ্জু মিয়া: কি ভাই, এইছোট্ট কলাটার দাম
কত?
বিক্রেতা: তিন টাকা।
রঞ্জু মিয়া: দুই টাকায় দেবে কি না বলো?
বিক্রেতা: বলেন কি! কলার ছোকলার দামই
তো দুই টাকা।
রঞ্জু মিয়া: এই নাও এক টাকা।
ছোকলা রেখে আমাকে কলাদাও।

হায় আল্লাহ! আমি জেলে।

এক কবুতর একটু নিচু হয়ে উড়ছিল…হঠাৎ
এক গাড়ির সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেলো
এক লোক তাকে নিয়ে গিয়ে খাঁচায় রাখল।
যখন কবুতরের জ্ঞান ফিরল,তখন
সে খাঁচার ভিতর নিজেকে দেখে বলল,
..
“হায় আল্লাহ! আমি জেলে…!!
গাড়িওয়ালা কি মারা গেছেনাকি….??

গোপন সুড়ঙ্গ

গ্রাম থেকে আসা একজন ভ্রমণকারীকে গাইড আগ্রা দুর্গ দেখাচ্ছেন।

পাঁচিলের আড়ালে এই যে ভাঙাচোরা সুড়ঙ্গটা দেখছেন এটা যমুনা ঘাট পর্যন্ত চলে গেছে।এক সময় বেগমরা এই গোপন সুড়ঙ্গ পথে স্নান করতে যেতেন।এখন এটা বন্ধ রাখা হয়েছে।

একটু আগে যে বললেন এটা দিল্লি পর্যন্ত চলে গেছে। এখন যমুনা পর্যন্ত বলছেন কেন?

উনি দিয়েছেন ৫০ টাকা। আপনি তো মাত্র ২৫ টাকা দিয়েছেন। একটু কম তো হবেই।