চলো তোমার স্ত্রীকে খুঁজি

মার্কেটে গিয়ে আরাম খান তার বউকে হারিয়ে ফেললো। হন্তদন্ত হয়ে হাঁঠতে গিয়ে ধাক্কা খেলো আরেক জনের সাথে।

আরাম খান বললো, আমি দু:খিত, আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। ওর চিন্তায় কোথায় যাচ্ছি খেয়াল করতে পারিনি।

দ্বিতীয় জন বললো, আমিও তো আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি।

আরাম খান বললো, তোমার স্ত্রী দেখতে কেমন? তাহলে হয়তো আমি খুঁজতে সাহায্য করতে পারবো।

দ্বিতীয় জন বললো, আমার স্ত্রী লাল চুলের, সবুজ চোখ, লম্বা সুগঠিত পা আর শর্ট স্কার্ট পরে আছে। তোমার স্ত্রী দেখতে কেমন?

আরাম খান বললো, আমারটার কথা বাদ দাও। চলো তোমার স্ত্রীকে খুঁজি।

প্লেন থামিয়ে ধাক্কা

একজন বাস ড্রাইভার আর এক পাইলট বন্ধুর মধ্যে কথা হচ্ছিল—
বাস ড্রাইভার: আমি মাঝে মাঝে আমার যাত্রীদের খাটিয়ে নিতে পারি। কিন্তু তুই পারিস না।
পাইলট: কী রকম?
বাস ড্রাইভার: তুই কি মাঝপথে প্লেন থামিয়ে বলতে পারবি, ‘ভাইয়েরা, একটু নামেন, ধাক্কা দিতে হবে?’

সারপ্রাইজ

১ম বন্ধুঃ তোর স্যুটটা তো বেশ সুন্দর। কোথায় পেলি?
২য় বন্ধুঃ এটা আমার স্ত্রী আমাকে দিয়েছে একটা সারপ্রাইজ  গিফট হিসেবে।
১ম বন্ধুঃ কেমন সারপ্রাইজ?
২য় বন্ধুঃ আমি অফিস থেকে ফিরে দেখি সোফার উপর এই স্যুটটা পড়ে আছে।

আমার ক্ষমতা কত

আব্দুল খালেকের দজ্জাল স্ত্রী ঝাড়ু দিয়ে তাকে পেটানো শুরু করল। নিরুপায় হয়ে আব্দুল খালেক পায়খানায় গিয়ে আশ্রয় নিল।
স্ত্রী বাইরে থেকে চেঁচাতে লাগল। বেরিয়ে আয়, আজ তোর হাড় মাংস আলাদা করে ফেলব।
আব্দুল খালেক ভিতর থেকে বলল, এই পায়খানায় থেকে তোমার পায়খানা বন্ধ করব। বোঝাব, আমার ক্ষমতা কত।

দেশপ্রেম

টিচার : “তিন সপ্তাহ ধরে তোমাকে ‘দেশপ্রেম’ রচনা লিখে আনতে বলছি…লিখে আনো নাই কেন?”
ছাত্র : “ম্যাডাম, যখনই লিখি আব্বু নিয়ে চলে যায় ।”
টিচার : “মানে ?”
ছাত্র : “আব্বুর নির্বাচনী ক্যাম্পেইনিং চলছে তো…!