ছাত্রীঃ স্যার দরজা জানালা বন্ধকরে দিন!
স্যারঃ কেন?
ছাত্রীঃ আপনাকে একটা গোপন জিনিস দেখাব!!!
স্যারঃ সত্যি??? (অবাক হয়ে)
ছাত্রীঃ হ্যাঁ, আগে সবকিছু বন্ধ করে দিন যাতে আলো না আশে !!
স্যারঃ তারপর?? আর?
ছাত্রীঃ আমার কাছে আসেন
স্যারঃ ওহ !! তারপর? আর কি করবো বলো?
ছাত্রীঃ স্যার এবার দেখেন। আমার ঘড়িতে লাইট জ্বলে !
Jul 21
গোপন জিনিস দেখাব
Jul 21
কার্বুরেটরে সমস্যা
এক লোকের গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেছে । লোকটা অনেক চেষ্টা করেও সমস্যা ধরতে পারলো না । হঠাৎ কে যেন বললো–“মনে হচ্ছে কার্বুরেটরে সমস্যা লোকটা তাকিয়ে দেখে দেওয়ালের উপর বসা এক বিড়াল কথাটা বলেছে । বিড়ালকে মানুষের ভাষায় কথা বলার মতো ভূতুড়ে ব্যাপার দেখে লোকটা আতঙ্কে ঠান্ডা হয়ে গেল । সে দৌড় দিলো পালানোর জন্য । একজন পথচারীর সাথে ধাক্কা লাগলো মাঝপথে । গাড়ির মালিক ভয়ে কাঁপতে কাঁপতে বললো–“একটা বিড়াল বলেছে আমার গাড়ির কার্বুরেটরে সমস্যা !” পথচারীর–“বিড়াল গাড়ির কিছু বোঝে নাকি? আপনি বরং মেকানিক দেখান ।
Jul 20
বড় মুদ্রা
হাটবারের দিন রাস্তায় দাঁড়িয়ে জড়বুদ্ধির মতো আচরণ করতেন হোজ্জা, ফলে নির্বোধ ভেবে মানুষ তাকে মুদ্রা দান করত। কিন্তু তার সামনে দুটি মুদ্রা তুলে ধরা হলে, সর্বদাই তিনি ছোট মুদ্রাটি গ্রহণ করতেন, যতবারই, যেভাবেই দেয়া হোক না কেন।
একদিন সদাশয় এক ব্যক্তি তাকে বললেন, “নাসিরুদ্দীন, তুমি তো বড় মুদ্রাটা নিতে পার। এতে তোমার দ্রুত বেশ কিছু টাকা-পয়সা জমে যাবে আর মানুষও আগের মতো তোমাকে নিয়ে তামাশা করতে পারবে না।”
“হুমম, আপনি যা বলছেন তা হয়তো ঠিক হতে পারে। কিন্তু আমি ভাবছি, আমি যদি সবসময় বড় মুদ্রাটা গ্রহণ করি, তাহলে মানুষ আমাকে তাদের চেয়েও নির্বোধ ভেবে যে আনন্দটা পায়, সে আনন্দটা আর পাবে না, ফলে দান হয়তো একেবারেই বন্ধ করে দিবে।” হোজ্জা জবাব দেন।
Jul 20
সেরা সময় মহিলার সাথে কেটেছে
একবার এক বিখ্যাত বক্তা তারভাষণে বললেন, “আমার জীবনের সেরা সময় এক মহিলার সাথে কেটেছে। কিন্তু সে আমার স্ত্রীনয়। সকল শ্রোতা শুনে চমকে উঠে চুপ হয়ে গেলো। এরপর বক্তা যোগ করলেন, “তিনি আমার মা” । সবাই হেসে উঠে হাততালি দিয়ে উঠলো। হাবলুও সেখানে ছিল, এবং সে খুবই অভিভূত হল। ঠিক করলো সেও এটা বাড়িতে গিয়ে বলবে। সে বাড়িতে গিয়ে কিচেনে স্ত্রীকে গিয়ে জোরে বলল, “আমার জীবনের সেরা সময় এক … মহিলার সাথে কেটেছে,কিন্তু সে আমার স্ত্রী নয়” এরপরে সে একটু চুপ থাকলো আরবাকি অংশ মনে করার চেষ্টা করলো কিন্তু সে পারলো না মনে করতে যখন তার জ্ঞান ফিরল দেখল সে হাসপাতালে, ফুটন্ত পানিতে পোড়া আঘাতের চিকিৎসা করা হচ্ছে।



