প্লেন থামিয়ে ধাক্কা

একজন বাস ড্রাইভার আর এক পাইলট বন্ধুর মধ্যে কথা হচ্ছিল—
বাস ড্রাইভার: আমি মাঝে মাঝে আমার যাত্রীদের খাটিয়ে নিতে পারি। কিন্তু তুই পারিস না।
পাইলট: কী রকম?
বাস ড্রাইভার: তুই কি মাঝপথে প্লেন থামিয়ে বলতে পারবি, ‘ভাইয়েরা, একটু নামেন, ধাক্কা দিতে হবে?’

সারপ্রাইজ

১ম বন্ধুঃ তোর স্যুটটা তো বেশ সুন্দর। কোথায় পেলি?
২য় বন্ধুঃ এটা আমার স্ত্রী আমাকে দিয়েছে একটা সারপ্রাইজ  গিফট হিসেবে।
১ম বন্ধুঃ কেমন সারপ্রাইজ?
২য় বন্ধুঃ আমি অফিস থেকে ফিরে দেখি সোফার উপর এই স্যুটটা পড়ে আছে।

আমার ক্ষমতা কত

আব্দুল খালেকের দজ্জাল স্ত্রী ঝাড়ু দিয়ে তাকে পেটানো শুরু করল। নিরুপায় হয়ে আব্দুল খালেক পায়খানায় গিয়ে আশ্রয় নিল।
স্ত্রী বাইরে থেকে চেঁচাতে লাগল। বেরিয়ে আয়, আজ তোর হাড় মাংস আলাদা করে ফেলব।
আব্দুল খালেক ভিতর থেকে বলল, এই পায়খানায় থেকে তোমার পায়খানা বন্ধ করব। বোঝাব, আমার ক্ষমতা কত।

দেশপ্রেম

টিচার : “তিন সপ্তাহ ধরে তোমাকে ‘দেশপ্রেম’ রচনা লিখে আনতে বলছি…লিখে আনো নাই কেন?”
ছাত্র : “ম্যাডাম, যখনই লিখি আব্বু নিয়ে চলে যায় ।”
টিচার : “মানে ?”
ছাত্র : “আব্বুর নির্বাচনী ক্যাম্পেইনিং চলছে তো…!

অসাধারণ বুদ্ধি

সান্টু আর মন্টু গাড়ি করে যাচ্ছিল। চালকের আসনে ছিল মন্টু।
সান্টু: কিরে, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন?
মন্টু: দোস্ত, গাড়ির ব্রেক ফেইল হয়ে গেছে!
সান্টু: আরে গাধা, তাহলে গতি বাড়াচ্ছিস কেন? গতি কমা!
মন্টু: না, না! যে করেই হোক, অ্যাকসিডেন্ট হওয়ার আগে আগে বাড়ি পৌঁছতে হবে!