একবার ৮১ বছরের এক বৃদ্ধ বিয়ে করল আঠার বছরের এক তরুণীকে। ১ বছর পরে তাদের একটা বাচ্চা হল। তো বৃদ্ধ বৌকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন জানতে, যে কীভাবে তাদেরসন্তান হল। তখন ডাক্তার তাকে এক গল্প শোনালেন- এক শিকারি একদিন বনে গেলেন বাঘ শিকার করতে। বাঘও চলে এলো একটা। তিনি বন্দুক তুলে নিলেন গুলি করতে, কিন্তু তিনি খেয়াল করলেন যে বন্দুকের বদলে তিনি ছাতা নিয়ে এসেছেন। কী আর করা, বাধ্য হয়ে ছাতা দিয়েই গুলি করলেন। বাঘও মরল। শুনে বৃদ্ধ অবাক হয়ে বললেন, এটা কি করে সম্ভব! ছাতা দিয়ে কি আর গুলি করা যায়? নিশ্চয়ই অন্য কেউ পাশ থেকে গুলি করেছে। ডাক্তার উত্তর দিলেন, আপনি ঠিকই ধরেছেন। অতএব আপনি এটাও বুঝতে পেরেছেন
যে বাচ্চাটা কীভাবে হলো…!
Jan 20
ছাতা দিয়ে গুলি
Jan 20
আধুনিক ছেলে তো
স্যারঃ কিরে মন খারাপ কেন?
ছাত্রঃ স্যার কই নাতো।
স্যারঃ আরে লজ্জা পাওয়ার কি আছে বন্ধু ভেবে বলে ফেল।
ছাত্রঃ আর বলিস না দোস্ত। তোর মেয়েটা আমাকে আর আগের মতো ভালবাসেনা।
লও ঠ্যালা!
Jan 18
চা খাচ্ছি
স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে কথা হচ্ছে।
স্ত্রী: (ধমকের স্বরে) কোথায় তুমি?
স্বামী: প্রিয়তমা, তোমার কি সেই জুয়েলারির দোকানটার কথা মনে আছে, যে দোকানের একটা গয়নার সেট তুমি পছন্দ করেছিলে এবং বলছিলে, ‘ইশ্! যদি এটা কিনতে পারতাম?’
স্ত্রী: (গদগদ স্বরে) হ্যাঁ প্রিয়তম, মনে আছে!
স্বামী: আমি সেই জুয়েলারির দোকানের ঠিক পাশের দোকানে বসে চা খাচ্ছি।
Jan 18
পেসেঞ্জার
বিমান চলছে। এক পেসেঞ্জার হঠাৎ করে হুরমুর করে প্লেনের চালকের ঘরে ঢুকে পড়লো। চালকতো অবাক। চালককে আরোও অবাক করে দিয়ে লোকটা চালকের হেডফোনটাকে ছিনিয়ে নিল।
তারপর লোকটা বলল, “হারামজাদা! আমরা টাকা দেব আর তুমি এইখানে বইসা কানে হেডফোন লাগাইয়া গান শুনবা!!!”
Jan 18
জিজ্ঞেস করেনি
এক ভদ্রলোক এসে পুলিশকে জিজ্ঞেস করলেন, ‘আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি?’
: না।
তাহলে এই গাড়িগুলো এখানে কেন?
: যারা রেখেছে, তারা কেউ আমাকে জিজ্ঞেস করেনি।


