স্যার আর্থার এডিংটন

বিখ্যাত মহাকাশবিদ স্যার আর্থার এডিংটনকে প্রশ্ন করল এক উৎসাহী ছাত্র।
– স্যার, শুনেছি পৃথিবীতে মাত্র তিনজনই নাকি আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের তত্ত্বটা বোঝেন, আর আপনি নাকি সেই তিনজনের একজন?
এডিংটন চুপ করে রইলেন।
– মাফ করবেন, আপনার মত বিনয়ী মানুষ এ ধরনের প্রশ্নে বিব্রত বোধ করবেন এটা আমার বোঝা উচিৎ ছিল।
– ঠিক তা নয়, আমি ভাবছি তৃতীয় লোকটি কে হতে পারে?

(No title)

নাইট শো সিনেমা দেখে বাড়ি ফিরছে এক লোক। এঠাৎ দেখল, তার আগে একটা মাতাল টলতে টলতে যাচ্ছে। তার একটা পা ফুটপাতের উপরে, একটা পা রাস্তায়। লোকটি এগিয়ে গিয়ে মাতালটাকে রাস্তায় নামিয়ে দিল।
মাতাল তখন সোজা হয়ে হাঁটতে হাঁটতে বলল, আমি ভেবেছিলাম আমি বুঝি খোঁড়া হয়ে গেছি।

ওপরের ফ্ল্যাটটায়

দুই মাতালকে পুলিশ আটকিয়েছে।
– তোমার ঠিকানা বল। প্রথম মাতালকে জিঞ্জেস করল পুলিশ।
– আমার কোন নির্দিষ্ট ঠিকানা নাই।
– আর তোমার? দ্বিতীয় জনের দিকে ফিরল পুলিশ।
– আমি ওর ওপরের ফ্ল্যাটের ঠিক ওপরের ফ্ল্যাটটায় থাকি।

তুমুল ঝগড়া

ছেলেটির সাথে মেয়েটির তুমুল ঝগড়া হল। কিছুদিন পর মেয়েটি রেগে চিঠি লিখল – ‘তোমার কাছে আমার যে ছবি আছে তা পত্রপাঠ ফেরত পাঠাবে। ‘
ছেলেটি একটি প্যাকেটে একশ মেয়ের ছবি পাঠিয়ে দিয়ে লিখল,  – ‘এর ভিতর থেকে তোমার টা বেছে নাও, তোমার চেহারা ঠিক মনে পড়ছে না।’

প্রেম আসলেই অন্ধ

প্রেম করে বিয়ে করার পর বন্ধুকে বউ দেখাতে নিয়ে এসেছে আরিফ।
বউ দেখানোর পর আরিফ বলল, দোস্ত, আমার বউ কেমন দেখলি?
– বুঝলাম, প্রেম আসলেই অন্ধ।