বনের ভেতর এক বাঘের বিয়ে। সেই খুশিতে বনের সব পশুই নাচ-গান শুরু করেছে। বনের এক কোণায় একটা গাধার নাচ দেখে এক বাঁদর তাকে জিজ্ঞেস করলো, ‘আরে গাধা ভাই,
তুমি অযথা নাচছো কেন?’ গাধা রেগে বলল, ‘এই বনে আজ আমার ছোট ভাইয়ের বিয়ে। আমি নাচবো না তো নাচবেটা কে, শুনি?’ বাঁদর আবারও প্রশ্ন করল, ‘বাঘ আবার কবে থেকে তোমার ভাই হলো?’ ‘আরে বাঁদর, বিয়ের আগে আমিও বাঘ ছিলাম। বাঘের ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটবে। তাহলে সে তো আমার ভাই-ই হবে, নাকি?’
—গাধার উত্তর।
Feb 05
গাধার উত্তর
Feb 03
চাইনিজ
এক পাগল এক চাইনিজকে জিজ্ঞেস করছে, তুমি কি আমেরিকান?
চাইনিজ: না…আমি চাইনিজ।
পাগল: তুমি আমেরিকান না?
চাইনিজ: না, আমি চাইনিজ।
পাগল: মিথ্যা বলছ, তুমি অবশ্যই আমেরিকান।
চাইনিজ লোকটি শেষে বিরক্ত হয়ে বলল, হ্যাঁ বাবা। আমি আমেরিকান। খুশি?
পাগল: কিন্তু চেহারা দেখে তো মনে হচ্ছে তুমি চাইনিজ!
Feb 01
খোকা
বাবা : খোকা, তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে না মাকে?
খোকা : দুজনকেই।
বাবা : উহু. যেকোনো একজনের কথা বলতে হবে।
খোকা : না। আমি দুজনকেই ভালোবাসি।
বাবা : আচ্ছা ধরো, তোমার মা গেল প্যারিসে, আর আমি যুক্তরাষ্টে। তুমি কার সঙ্গে যাবে?
খোকা : মায়ের সঙ্গে।
বাবা : তার মানে তুমি তোমার মাকে বেশি ভালোবাসো?
খোকা : না। প্যারিস যুক্তরাষ্টের চেয়ে বেশি সুন্দর।
বাবা : ঠিক আছে। ধর আমি গেলাম প্যারিস আর তোমার মা যুক্তরাষ্ট্রে।
খোকা : তাহলে যুক্তরাষ্ট্রে যাব।
বাবা : এবার প্যারিস যাবে না কেন!
খোকা : কারণ মায়ের সাথে তো একবার প্যারিস ঘুরলাম, আবার তোমার সঙ্গে যাব কেন?
Jan 30
হাসাহাসি
একদিন দুপুরে বসের মুড বেশ ভালো। সে কর্মচারীদের একের পর এক কৌতুক শোনাচ্ছিল। কর্মচারীরাও হাসছিল হো হো করে। শুধু হাসছিলেন না এক মহিলা।
বস বললেন, ‘কী ব্যাপার, তুমি হাসছ না কেন?’
মহিলা: আমি কাল চাকরি ছেড়ে দিচ্ছি। আমার অত হাসাহাসি না করলেও চলবে।



