আবুল তার বউকে নিয়ে কফি-শপে গেছে।
আবুলঃ কফিটা তাড়াতাড়ি শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে।
বউঃ হোক, সমস্যা কি?
আবুলঃ আরে গাধী, মূল্যতালিকা দেখো। হট কফি- ২০ টাকা, কোল্ড কফি- ৫০ টাকা।
ঠান্ডা হয়ে গেলেই অযথা ৩০ টাকা বেশি দিতে হবে !!
Jun 24
আবুলের কফি
Jun 24
ইভা রহমানের গান লাগামু
আমেরিকা: যদি আমাদের অ্যাটাক করো, আমরাও তোমাদের অ্যাটাক করবো।
ইসরায়েল: যদি তোমরা অ্যাটাক করো,আমরা তোমাদের ধংস করবো।
ইন্ডিয়া: যদি তোমরা অ্যাটাক করো,আমরা তোমাদের সাথে ক্রিকেট খেলবো না… .
বাংলাদেশ: হাহাহা…. প্রত্যেক বর্ডারে সাউন্ড বক্স লাগাইয়া ইভা রহমানের গান লাগামু, পারলে অ্যাটাক কর।
Jun 24
লে পাগলা
পরীক্ষার হলে একজন শিক্ষক তার ছাত্রদের মনের আনন্দে দেখাদেখি করার জন্য সুযোগ দিয়ে পরীক্ষার শেষে সবাইকে বলে দিলো, “খবরদার আমি যে তোদের দেখাদেখি করতে দিয়েছি তা বাইরে কাউকে বলবি না ।
জবাবে এক ছাত্র বললো, স্যার আপনি কোন চিন্তাই কইরেন না, বাহির হইয়া সবাইরে কমু যে…..স্যার শালা বহুত হারামি আছিলো।
ঘাড়টাওঘুরাইতে দেয় নাই। নইলে পরীক্ষায় ভাল নাম্বার পাইতাম।
Jun 24
বিয়ে দিবি কিনা বল।
মেয়ে তার বয়ফ্রেন্ড-কে তার বাবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে…..
মেয়ের বাবাঃ তো তুমি আমার
মেয়েকে বিয়ে করতে চাও?
ছেলেঃ জ্বী।
বাবাঃ তুমি কি কর?
ছেলেঃ গতকাল জেল থেকে বের হলাম। এখন একটা ভাল জব খুজব।
বাবা(রেগে গিয়ে): কি!! তুই এতদিন জেল খাটার পর কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস!!! কি আগে কি করেছিলি ?
ছেলেঃ একটা লোক-কে মেরে ফেলেছিলাম!
বাবাঃ কেন?
ছেলেঃ ঐ লোকটা তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয় নি তাই!
বাবা(নরম গলায়): এখন বিয়ের তারিখটা যদি বলে দিতে বাবা!
Jun 22
অন্যকে কনভিন্
এক সেলসম্যান আত্মহত্যা করতে এক ব্রিজের রেলিংয়ে উঠেছে ঝাঁপ দেবে বলে ।
আরেক লোক তা দেখে তাকে থামানোর জন্য দৌড়ে এসে বললো—“করছেন কি?
কেন আত্মহত্যার মতো জঘন্য কাজ করতে যাচ্ছেন ? লাফ দেবেন না ।”
সেলসম্যান—“কেন লাফ দিবো না ? নড়বড়ে অর্থনীতি, সামাজিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, নৈতিকতার পতন হয়েছে, অপরাধ বেড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি…প্রায় ত্রিশ মিনিট ধরে সেলসম্যানের বক বক শুনলো লোকটা…তারপর একসাথে দু’জনই লাফ দিলো ।
[গল্পের সারাংশ : সেলসম্যানদের অন্যকে কনভিন্স করার ক্ষমতা খুব বেশি]


