আজ অফিসে আসেনি

রেগেমেগে অফিস থেকে বাড়ি ফিরলেন শফিক।
শফিকের স্ত্রী বললেন, ‘কী হলো? আজ এত চটে আছো কেন?’
শফিক: আর বোলো না। প্রতিদিন অফিসে যে কর্মচারীর ওপর রাগ ঝাড়ি, সে আজ অফিসে আসেনি। মেজাজটাই খারাপ হয়ে আছে!

আলাদিনের চেরাগ

একবার একটা মেয়ে আলাদিনের চেরাগ পেল । ঘষা দিতেই দৈত্য হাজির… অতঃপর মেয়েটির তিনটি ইচ্ছা –
১ম ইচ্ছা ,আমাকে অনেক ধৈর্যশীল করে দাও ।
২য় ইচ্ছা ,পৃথিবীর যত প্যাচ আর কুটনামি শিখার এবং বুঝার ক্ষমতা দাও ।
৩য় ইচ্ছা ,এমন কিছু দাও যা কোনদিন শেষ হবে না ।
অতঃপর দৈত্যটা তাকে হিন্দী সিরিয়াল ও স্টার জলসা দেখতে বসিয়ে দিলো!

Pregnant মানে কি

পাপ্পু একবার মাকে জিজ্ঞেস করল, “মা, Pregnant মানে কি?” তার মা অনেক রাগ করল। তা দেখে পাপ্পু ভাবল Pregnant মানে রাগান্বিত। পরের দিন পাপ্পু স্কুল থেকে ফেরার সময় ধাক্কা খেয়ে এক মেয়ের উপর পড়ে গেল। মেয়েটির মা খুব রেগে গেল! এটা দেখে পাপ্পু বলল, “পড়লাম আমি আপনার মেয়ের উপর; তাতে আপনি Pregnant হলেন কেন?”

রোমান্টিক মুডে ফুসকা

বল্টু আর তার প্রেমিকা পিংকি এক প্লেটে ফুসকা খেতেছে। একজন আরেক জনের চোখের দিকে তাকিয়ে আছে। রোমান্টিক পরিস্থিতি….
পিংকি (রোমান্টিক মুডে) : ওমন করেকি দেখছ?
বল্টুঃ আমাকেও এক- দুইটা ফুসকা খেতে দাও,
মটকী কোথাকার! সব ফুসকাএকা একাই গাল ভরে খাচ্ছে।

রচনা

শিক্ষকঃ বাতাস, নদী এবং পানি-এই তিনটির যে কোনো একটির ওপর ২০ লাইন রচনা লিখ।
.
.
.
.
ছাত্রঃ কী বলছেন স্যার! আমি তো কাগজের ওপর ছাড়া অন্য কিছুর ওপর লিখতে পারি না।