দুই পাগলের কথোপকথন:
১ম পাগল:আচ্ছা কম্পিউটার চালু করে কেমনে?
২য় পাগল:তুই জানিস না!!!
১ম:না
২য়:হাহাহাহাহা….এইজন্য মানুষ তোরে পাগল বলে ।
২য় পাগল: যা রিমোট টা নিয়ে আয় আমি চালু কইরা দিতাছি ।
Jan 22
দুই পাগলের কথোপকথন
Jan 21
রিমোট কন্ট্রোল
এক ভদ্রমহিলা কেনাকাটা শেষে টাকা দেওয়ার সময় বিক্রেতা লক্ষ করলেন, ভদ্রমহিলার ব্যাগের ভেতরে একটা টিভি রিমোট কন্ট্রোল।
বিক্রেতা: কিছু মনে করবেন না, ম্যাডাম, আপনি কি সব সময় ব্যাগে রিমোট কন্ট্রোল রাখেন?
ভদ্রমহিলা: না। শুধু যেদিন আমার স্বামী আমার সঙ্গে মার্কেটে আসতে রাজি হয় না, সেদিন!
Jan 21
স্ত্রীকে হারিয়ে ফেলেছি
মার্কেটে কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে বলছেন এক লোক, ‘এই যে শুনুন।’
ভদ্রমহিলা: বলুন
লোক: এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি?
ভদ্রমহিলা: স্ত্রীকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন?
লোক: না মানে…আমি লক্ষ করেছি, যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে নিই, তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয়!
Jan 21
মারা যাব
স্ত্রী: কখনো ভেবে দেখেছ, আমি একদিন মরে যাব।
স্বামী: না না! তুমি মরে গেলে আমিও যে মারা যাব !
স্ত্রী: কিন্তু কেন?
স্বামী: কারণ এত আনন্দ আমি সহ্য করতে পারব না!
Jan 21
গাধা
এক গাধা জঙ্গলে বসে কাঁদছে। অন্য এক গাধা রাস্তা দিয়ে যাচ্ছিল।
২য় গাধা: কী হলো, কাঁদছ কেন?
১ম গাধা: আমি আগে এক ধোপার বাড়িতে কাজ করতাম, সে বাড়ির কথা খুব মনে পড়ছে।
২য় গাধা: মালিক বুঝি তোমাকে খুব আদর করত?
১ম গাধা: না, খুব মারত।
২য় গাধা: তাহলে কাঁদছ কেন?
১ম গাধা: ওই বাড়িতে আমার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল।
২য় গাধা: কী রকম?
১ম গাধা: মালিক প্রায়ই তার তরুণী মেয়েটাকে মারত, আর বলত, ‘তোকে আমি গাধার সঙ্গে বিয়ে দেব, তবু ওই বখাটেটাকে মেনে নেব না!’


