বাবাঃ কিরে কাঁদছিস কেন?
ছেলেঃ ঐ বুড়ো লোকটার
পায়ে পাড়া মেরেছিলাম।
বাবাঃ সে কি! উনার কাছে ক্ষমা চাসনি?
ছেলেঃ হ্যাঁ চেয়েছি। বাবাঃ তবু মারলো? চলতো গিয়ে দেখি।
বাবা বুড়োকে গিয়ে বললঃ কি ব্যা চাচা, ছেলেটা আপনার কাছে ক্ষমা চাইলো, তাও ওকে এভাবে মারলেন?
বুড়োঃ সাধে কি আর মারছি ?? তোমার পোলায় আমার পায়ে পাড়া দিয়া সরি কইলো। আমি তার ভদ্রতায় খুশি হইয়া তারে ১০টা টাকা দিলাম। হারামজাদা টাকার লোভে আবার আমার
পায়ে পাড়া মারলো।
Jan 27
এক পাড়া ১০টাকা
Jan 27
চালাক হইবেন তো মরবেন
মন্টু তার ঘরের দরজা খুলে মাথায় করে বাজারে নিয়ে যাচ্ছে। এক লোক দেখে জিজ্ঞেস করলো……
লোক:” কি ভাই দরজা কি বিক্রি করবেন নাকি?
মন্টু:” না ভাই, দরজার তালা চেন্জ করবো চাবি হারাইয়া গেছে।
হুম হেসোনা জোক এখনো বাকি আছে।
লোক:” কিন্তু ঘরে যদি চোর ঢুকে
মন্টু:” কিভাবে ঢুকবে? দরজা তো আমার কাছ !!!
Jan 27
মফিজ যখন বাচ্চার বাবা
এক মহিলা ফোন করে বললঃ হ্যালো মফিজ সাহেব, আপনার সাথে আমার একটু দেখা করা এবং কথা বলা দরকার কারন আপনি আমার এক বাচ্চার বাবা। কিছুটা অবাক এবং হতবাক হয়ে মফিজ বললঃ– ওহ মাই গড, কি বলছেন??? আপনি তো দেখি আমার মান-সম্মান ধূলায় মিশিয়ে দিবেন।
আচ্ছা আপনি কি মাধবী?
মহিলাঃ– না !
মফিজঃ– চৈতী ?
মহিলাঃ– না না !
মফিজঃ– ইভা ?
মহিলাঃ– না না না !
মফিজঃ- মিলা ?
মহিলাঃ– না না না না !
মফিজঃ– তাহলে প্রভা ?
মহিলাঃ– না….না….. না… না…না….আহ.. .
“স্যার, আমি আপনার ছেলের স্কুলের শিক্ষিকা!!
Jan 25
একজন নাইট গার্ড
এক লোক দাতের ব্যাথায় অতিষ্ট হয়ে ডাক্তারের কাছে এসেছে।
রোগী : ডাক্তার সাহেব আমাক তাড়াতাড়ি ওষুধ দেন দাতের ব্যাথায় রাতে ঘুমাতে পারি না।
ডাক্তার : ভাল ! আপনেক ই তো আমি খুঁজতাছি।
রোগী : কেন ?
ডাক্তার : আমার একজন নাইট গার্ড লাগব।
Jan 25
ক্যাটরিনা জলবায়ু
স্যারঃ চান্দু, বলো তো, ভারত কোন জলবায়ুর দেশ ?
চান্দুঃ “ক্যাটরিনা” জলবায়ুর দেশ, স্যার!
স্যারঃ পাজি ছেলে, এই সহজ প্রশ্নের উত্তর জানো না !!!
চান্দুঃ স্যার, বাংলাদেশ যদি “মৌসুমি” জলবায়ুর দেশ হয়, তাহলে ভারতের জলবায়ু কি দোষ করল ?


