ছাতা ব্যবহার করে?

ক্রেতা: ঐ ভেড়ার লোমের কোটটা বৃষ্টিতে ভিজলে কি নষ্ট হয়ে যাবে?

বিক্রেতা: আপনার কি ধারণা ভেড়ারা বৃষ্টির সময় ছাতা ব্যবহার করে

ফিরে চলে এসেছে

১ম লোক: কলিংবেল ঠিক করার জন্য লোক পাঠাতে বলেছিলাম, পাঠাননি কেন?

২য় লোক: লোক তো পাঠিয়েছিলাম, কলিংবেল বাজিয়ে কারও সাড়া না পেয়ে ফিরে চলে এসেছে।

আকাশে চাঁদ উঠেছে কিনা

মাঃ খোকা টর্চ নিয়ে কোথায় যাচ্ছো?

ছেলেঃ বাহিরে

মাঃ কেন?

ছেলেঃ বাহিরে অন্ধকার তাই টর্চ দিয়ে দেখব আকাশে চাঁদ উঠেছে কিনা

যার অভাব যেটির

বাবাঃ বলতো তোমাকে যদি এক ট্রেতে করে কিছু টাকা আর জ্ঞান এনে দেয়া হয় তুমি কোনটা নিবে।

ছেলেঃ কেন টাকা !

বাবাঃ দুর বোকা, আমি হলে জ্ঞানটাই নিতাম।

ছেলেঃ বাবা, যার অভাব  যেটির, সে সেটা নিবেই।

ভালোই ইনকাম করে

এক অ্যামেরিকান বাঙ্গালী ভদ্রলোকের সাথে নিউ ইয়োর্কে দেখা হলো বাংলাদেশ থেকে সদ্য আগত এক যুবকের..

– চাচা কেমন আছেন ?

– কি বলবো বাবা … বড় ছেলেটা ফারগো ব্যাংকে চাকরী করে..মেজটা ইউনাইটেড এয়ারলাইনস এ চাকরী করে..সেজটা ওয়াল স্ট্রিটে ব্রোকার ..ছোটটা কিছু করে না.. রাস্তায় দাড়িয়ে ভিক্ষা করে…

– তাতে কি .. বাকীরা তো সবাই ভালোই ইনকাম করে..

– সেটাই তো সমস্যা.. আজ ক’দিন হলো ছোটটাই সংসার চালাচ্ছে…