Category: পড়াশুনা

মানুষ পরিবর্তনশীল

শিক্ষক : মানুষ পরিবর্তনশীল এটার প্রমাণ কে দিতে পারবে?
ছাত্র : আমি পারব স্যার?
শিক্ষক : বল।
ছাত্র : আমাদের পাড়ার একজন যখন আমাদের সাথে আড্ডা দিত তখন তাকে বড় ভাই বলে ডাকতাম। তারপর তিনি যখন আমাদের বাসায় টিউশনি করতে এলেন তখন তাকে স্যার বলে ডাকতাম। এরপর তিনি আমার বোনকে বিয়ে করলেন, এখন তিনি দুলাভাই।

বয়স পঞ্চাশ বছর

মা তার ছেলেকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছেন, “এই খোকা, উঠ। তাড়াতাড়ি উঠে পড়। তোর স্কুলের টাইম হয়ে যাচ্ছে তো!”

একটা বিশাল হাই তুলে ছেলে জড়ানো গলায় বলল, “বিরক্ত করো না, মা। আজ স্কুলে যাবো না।”

মা বললেন, “এভাবে অকারণে প্রতিদিন স্কুলে যাবো না বললে তো হবে না। কেন স্কুলে যাবি না, তার অন্তত দুইটা কারণ দেখা।”

ছেলে : “ঠিক আছে। কারণ দেখাচ্ছি। প্রথম কারণ, কোন ছাত্রছাত্রী আমাকে পছন্দ করে না। আর দ্বিতীয় কারণ, কোন শিক্ষক-শিক্ষিকাও আমাকে পছন্দ করে না।”

মা : “এটা কোন জোরালো কারণ হল না। এইসব বলে স্কুল ফাঁকি দিতে পারবি না।”

ছেলে : “আচ্ছা! তাহলে তুমি আমাকে দুইটা কারণ দেখাও আমার কেন স্কুলে যাওয়া উচিত?”

মা : ঠিক আছে, বলছি।
প্রথম কারণ, তুই এখন আর কচি খোকা না। তোর বয়স পঞ্চাশ বছর।
আর দ্বিতীয় কারণ, তুই হচ্ছিস স্কুলের হেডমাস্টার। তুই না গেলে স্কুল চলবে কি করে?

পারিবারিক ব্যাপার

মাষ্টরঃ তোমরা নিশ্চিই বুঝতে পেরেছো মানুষ কি ভাবে সৃষ্টি হয়েছে ?
এক ছাত্রঃ কিন্তু মাষ্টার মশাই বাবা যে বললো আমাদের সৃষ্টি হয়েছিল বানরের থেকে ।
মাষ্টারঃ এ বিষয়ে আমি কিছু বলতে চাই না । কেননা এটা তোমাদের পারিবারিক ব্যাপার ।।

পানিতে দ্রবনীয়

প্রথমবারের মত সমুদ্র দর্শনে বের হয়েছেন একজন পদার্থবিদ, একজন জীববিদ, এবং একজন রসায়নবিদ।

পদার্থবিজ্ঞানী সমুদ্র দেখলেন আর ইয়া বড় বড় সব ঢেউ দেখে মোহিত হয়ে গেলেন। ঢেউয়ের ফ্লুইড ডাইনামিক্সের উপর গবেষণা করার কথা চিন্তা করে সাগরে চলে গেলেন। যথারীতি তিনি ডুবে গিয়ে আর ফিরলেন না

জীববিজ্ঞানী বললেন, তিনি সমুদ্রের ফ্লোরা-ফনার উপর গবেষণা করবেন, কিন্তু তিনিও ঐ পদার্থবিদের মত সাগরে গিয়ে আর ফিরলেন না।

রসায়নবিদ করলেন কি…বহুক্ষণ ধরে বাকী দুইজনের জন্য অপেক্ষা করে শেষে পর্যবেক্ষণ লিখতে বসলেন, ”পদার্থবিজ্ঞানী এবং জীববিজ্ঞানী উভয়ই সমুদ্রের পানিতে দ্রবনীয়”

কি দেয়

স্যার ছাত্রকে প্রশ্ন করছে।

স্যারঃ মিঠু, বলতো গরু আমাদের কি দেয়?

মিঠু :গরু ? গরু আমাদের গুতো দেয়।।।