টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক ছাত্র তার শিক্ষকের কাছে গেল।
স্যার, আমি কেন unallow হলাম?
এ-জন্যই তুমি disallow হয়েছ।
Category: পড়াশুনা
May 09
Unallow হলাম
Nov 16
গরুরে মানুষ বানানো
গরুকে মানুষ বানানোর শিক্ষা
ছাত্র : স্যার আমাগো গরুটারে মানুষ বানাইয়া দেন। এইটায় খাইতে চায় না। হালচাষে যাইতে চায় না। কামে নিতে গেলেই ল্যাডাইয়া পড়ে। এইটারে একটু মানুষ বানাইয়া দেন স্যার।
শিক্ষক : বেটা বেয়াদব। আমি কি গরুর ডাক্তার, না গরুর শিক্ষক? ফাজলামি আর জায়গা পাস না। বেয়াদব কোথাকার…
ছাত্র : স্যার আপনি না ক্লাসে আমাগোর পিটানোর সময় কন_ জীবনে আপনি বহুত গরুরে মানুষ বানাইয়া ছাড়ছেন। সেইটা চিন্তা কইরাই…….
Nov 16
Rain is reading
শিক্ষক
ও ছাত্রের মধ্যে কথা হচ্ছে-
শিক্ষকঃ ‘বৃষ্টি পড়ছে’-এর Translation করো।
ছাত্রঃ Rain is reading
Nov 16
কাল
কোন এক স্কুলে এক পরিদর্শক গেছেন। তো তিনি যথারিতি ক্লাস পরিদর্শনে গেছেন এবং ঢুকেছে ৫ম শ্রেণীতে । ঢুকে তিনি প্রশ্ন করলেন-
কি ক্লাস হচ্ছে?
১ জন উত্তর দিল- বাংলা-২য়।
ও আচ্ছা-ভিজিটর বললেন-
বলত কাল কত প্রকার?
১ জন বলল: ২প্রকার- যেমন: সকাল ও বিকাল।
২য় জন: গতকাল ও আগামীকা।
৩য় জন: ৬ প্রকার- যেমন: ঐ ৪টি এবং ইহকাল ও পরকাল।
ততক্ষনে পরিদর্শক তো রেগে আগুন। বললেন ক্লাসের ১ম (১ রোল) কে?
১ম বালক দঁড়াল।
ভিজিটর বলল \”তুমি বল কাল কত প্রকার?\”
তখন সে মনেমনে ভাবছে ওরাতো ৬টা বলেছে। আমি ১ম বালক। আমি একটু বেশী না বললে কেমন হয়।
তাই সে বলল ৮প্রকার- যেমন:
১। সকাল ২। বিকাল ৩। গতকাল ৪। আগামীকাল ৫। ইহকাল ৬। পরকাল ৭। বাল্যকাল ৮। বৃদ্ধ কাল।
Nov 16
জিব-বৈচিত্র
৩। বায়োলজিতে পড়াশুনা করেছে এমন একজন লোক প্রাইমারি বিদ্যালয়ে চাকরি পেল । নতুন টীচার পেয়ে পিচ্চিরা তাকে সমানে ভ্যাংচাতে লাগল । ছাত্র-ছাত্রীদের একেকজনের জ়িহবা একেক রকমের, তাদের দিকে চেয়ে লোক টি কি দেখতে পেলেন?
উত্তরঃ জিব-বৈচিত্র।


