কেরানীঃ ম্যানেজাকে বলল আমি এত দিন ধরে তিনজন লোকের কাজ এক জনে করেছি । আমার মাইনে বাড়াতে হবে ।
ম্যানেজারঃ মাইনে এখন বাড়ানো অসম্ভব। কিন্তু তুমি বাকি দুজনের নাম বল তাদের এক্ষুনি বরখস্ত করব।
Category: পাঁচমিশালী
Nov 06
এক্ষুনি বরখস্ত করব
Nov 06
এর একটু হলেই ধরা পড়তাম।
কোন এক অপিসের এক পাঞ্জাবী কেরানী সদা- সর্বদাই মালিকের ভয়ে তটস্ত হয়ে থাকত। । একদিন সে তার সহকমীকে বললে , ভাই আজ শরীরটা বড় খারাপ লাগছে বোধ হয় অসুখ করছে । তার সহকর্মী বলে বাড়ী গিয়ে শুয়ে পড়ো গে । ও বাবা তা পারব না । কেন?
মালিক দেখে ফেললে বরখাস্ত করবে ।বোকামি কোর না । মালিক তো আজ আসেইনায়। শেষ পর্যন্ত সহকর্মীর কথা বিশ্বাস করে । বাড়ি ফিরে জানাল উকি দিয়ে দেখে যে আফিসের মালিক তার স্ত্রীর সাথে হাসি মসকরায় মগ্ন। এক ছুটে সে ফিরে এসে তিরস্কার করে বলে তুমিতো খুব হৈতেষী বন্ধু দেখছি । তোমার কথা শুনে বাড়ি ঢুকলে হয়েছিলো আর কি । এর একটু হলেই ধরা পড়তাম।
Nov 06
নট দি পয়েন্ট
বড়বাবুঃ আলম কাল যে তোমাকে বলেছিলাম ফাইলটা দিতে , দাওনি কেন?
আলমঃ স্যার আলমারীর চাবিটা যে আপনার কাছে ছিল।
বড়বাবুঃ তা থাক দ্যাটস নট দি পয়েন্ট তুমি ফাইলটা দাওনি কেন?
Nov 06
অফিসের স্বাধীন
তোমার নতুন চাকরি কেমন লাগছে ? তুমি কি সেখানে স্বাধীন ভাবে কাজ কিরতে পার?
– ভালোই লাগছে। স্বাধীনতা আছে বেশ । অফিসের সময় ৯-৫টা । তবু আমি ৯টার আগে যে কোন সময় এবং অফিসে আসতে পারি ও ৫টার পরে যে কোন সময় চলে যেতে পারি।
Nov 06
সাইনবোড পড়তে পারে না
দুই বন্ধু অফিসে ঢুকে দেখল অফিস রুম খালি । চেয়ারে বসে এক বন্ধু সিগারেট্ ধরাতে অন্যজন বললো উহু খাসনে ওই যে কোনায় নো স্মোকিং লেখা আছে । জবাবে বন্ধু টেবিলে রাখা দুটো স্টেরে দেখিয়ে দিল এগুলো তাহলে কিসের জন্য এমন সময় বেয়ারা রুমে ঢুকতেই এক জানতে চাইল আচ্ছা ওখানকার নো স্মোকিং লেখা আছে মনে হচ্ছে? বেয়ারা বিরক্ত হয়ে জবাব দিল দেখছেন যখন তখন আর সিগারেট ধরিয়েছেন কেন? যান বাইরে গিয়ে খেয়ে আসুন। ওদের একজন রেগে গিয়ে বলল তাহলে এইসব ছাইদানি রাখা হয়েছে কাদের জন্য শুনি? বেয়ারা চড়া সুরে উত্তর দিল বোকার মত প্রশ্ন করবেন না । সবাই আপনার মত ইংরেজি জানা ভদ্দর লোক নয়। যারা সাইনবোড পড়তে পারে না তারা কি মেঝেতে চাই সিটিয়ে সিগারেট খাবেন নাকি?


