Category: পাঁচমিশালী

দ্বার খোলা

চাকরী প্রাথী এক যুবক কোন এক প্রতিষ্ঠানের মালিকের কামরায় ঢুকে তাকে কিছু জিজ্ঞেস করার আগেই প্রায় এক নিশ্বাসে নিজের নাম , বয়স, শিক্ষাগত যোগ্যতা , বর্তমান ঠিকানা, বাবার নাম , তার প্রতিভা মেধা , পরিশ্রম প্রিয়তা ইত্যাদি গড়গড় করে বর্ননা করে তারপর একটু দম নিয়ে বলল ভাগ্য বিড়ম্বিত এখন এক শিক্ষিত বেকার যুবকের জন্য আপনার প্রতিষ্ঠানের কি স্যার কোন দ্বার খোলা উন্মুক্ত নেই?
আছে মালিক খুব গম্ভির কন্ঠে বললেন দ্বার মানে দরজা তো? আছে দয়া করে যাবার সময় ওটা আস্তে করে বন্ধ করে দিয়ে যাবেন।

শিক্ষাগত যোগ্যতা

নিয়োগকর্তা – আপনার শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী- আজ্ঞে এফ, এস, সি স্যার
নিয়োগকর্তা – বা ভাল তারপর বলুন এই যে আপনাকেই বলছি , আপনার শিক্ষাগত যোগ্যতা কি
অপর আবেদনকারী (পুত্র) – আজ্ঞে বি এস, সি , স্যার
নিয়োগকর্তা- বেশ খুশি হলাম । তা আপনার? হ্যা আমি এই ম্যাডামকে বলছি। আপনার কোয়ালিফিকেশন জানতে চাইছি । মহিলা আবেদনকারী (মা) – আজ্ঞে এম, এস,সি
নিয়োগকর্তা- বা । আপনারা দেখছি সবচেয়ে ভাল শিক্ষাগত যোগ্যতা রাখেন ।
স্যার আপনি একটু বোধ হয় ভুল করছেন
নিয়োগকর্তা – কেন? কেন ?
মহিলা- আজ্ঞে এম, এস, সি মানে মাদার অব সেভেন চিলড্রেন
পুরুষ- আজ্ঞে আমি ফাদার অব সেভেন চিলড্রেন ।
ছেলে- আমি ব্রাদার অব সিক্স চিলড্রেন

সততা আর সবুদ্ধি।

ব্যবসায়ী তার ছেলেকে উপদেশ দিচ্ছেন

– দেখো ব্যবসায়ে উন্নতি করতে চাও তো এই দুটি কথা সময়ে মনে রাখবে

– একটি সততা অন্যটা সবুদ্ধি।

সততা মানে কি বাবা?

সততা মানে কাউকে যখন কোন তুমি কথা দিবে সেটা তোমার রক্ষা কর উচিত।

-আর সুবুদ্ধি?

সুবুদ্ধি মানে কাউকে কোনো কথাই দেবে না ।

কি আপনি রিটায়ার করেছেন

অফিসে নিয়নিতভাবে দেরী করে হাজিরা দেয়ার জন্য ম্যানেজার এক কেরানীকে অনেকক্ষন বকাঝকা করে বললেন, আশা করি এটা আমার শেষ বকুনি হবে যাও।

উৎসাহিত হয়ে কেরানী বললো , কেন স্যার কাল থেকে কি আপনি রিটায়ার করেছেন?

দুই একটা মারেও বটে।

কোম্পানী ম্যানেজিং ডিরেক্টর অফিস তদারক করতে এসেই বড়বাবুকে ডাকলেন। আপনাদের ঈ ক্লাক নিধু বাবুর ফাইলে এত অভিযোগ কেন? সে কি করে সারাদিন ?
আজ্ঞে চারপাশ মাছি উড়ে বেড়ায় তাই দেখে ভয়ে ভয়ে বললেন বড়বাবু। ব্যস এই তারকাজ ? হুঙ্কার ছেড়ে ছাড়লেন ম্যানেজিং ডিরেক্টর?
আজ্ঞেয়ানা , তাড়াতাড়ি জবাব দিলেন বড়বাবু দুই একটা মারেও বটে।