সুজন একবার ভারত এসেছিল বেড়াতে।
কলকাতা শহর ঘুরে দেখতে সে একদিন মেট্রো রেলে উঠলো।
ট্রেন যখন ছাড়ছে সে সময়ে একটা লোক ছুটতে ছুটতে উঠতে গিয়ে দরজায় আটকা
পড়লো।
সুজন এবং অন্য যাত্রীদের টানাটানিতে লোকটা কোনরকমে ভেতরে ঢুকলো।
কিন্তু তার একটা কান কাটা পড়ল।
ট্রেন থেমে গেছে। সবাই যখন লোকটার সেবা শশ্রুষায় ব্যস্ত তখন সুজন
প্লাটফর্মে নামলো লোকটার কানের খোঁজে।
বহু খোঁজাখুজির পর কানটি উদ্ধার করে লোকটার হাতে দিলো সুজন।
বললোঃএই নিন আপনার কান।
লোকটা অম্লান বদনে বললোঃ
এটা আমার কান নয়, আমার কানে বিড়ি গোঁজা ছিল।
Category: পাঁচমিশালী
Nov 16
কানে বিড়ি
Nov 16
দুটো বোমই
হাঁদা আর ভোঁদা গিয়েছে এক জায়গায় বোম নিষ্ক্রিয় করতে। সেখানে গিয়ে তারা তিনটি বোম পেল। সেগুলো নিয়ে ফিরে আসার সময় ভোঁদা হাঁদাকে বলল : হ্যাঁরে যদি রাস্তাতেই একটা বোম ফেটে যায় ?
“আরে চিন্তা কেন করছিস? বলে দেব মিথ্যে করে দুটো বোমই পেয়েছিলাম।”
Nov 16
হত্যা ভাল নাকি খুন
আমার কাছে সত্যই একটা ব্যাপার হাসির মনে হয় যখন শুনি মানুষ প্রশ্ন করে যে ভালবেসে বিয়ে করা ভাল নাকি পারিবারিক ভাবে বিয়ে করা ভাল। আমার কাছে মনে হয় একজন যেন অন্য একজনকে প্রশ্ন করছেঃ আত্ম হত্যা ভাল নাকি খুন হওয়া ভাল।
Nov 15
মিলিটারির সাহস পরীক্ষা
মিলিটারিদের সাহস পরীক্ষা করছে তাদের প্রধান। এক মিলিটারিকে দুরে দাঁড় করিয়ে রেখে মাথায় লেবু রেখে বন্দুক দিয়ে সেই লেবুটিকে গুলি করল। মিলিটারিটি একদম নড়ল না। লেবুটি ফেঁটে গিয়ে তার শার্টটিকে নষ্ট করে দিল।
তাদের প্রধান তাকে ৫০ টাকা দিয়ে বলছে- ‘সাবাস, এই টাকা দিয়ে সাবান কিনে শার্টটি ধুঁয়ে নিও’।
মিলিটারিটি বলল – ‘তাহলে আরোও ৫০ টাকা দিন, প্যান্টটিও ধুঁতে হবে’।
Nov 15
ইন্ডিয়াতে যা হয়নি, তাই আমেরিকাতে হলো
কার্তিকদা বলছে, ‘ইন্ডিয়াতে যা হই নি আমেরিকাতে তাই হলো’।
– কি হলো!?
– এক আমেরিকার মেয়ের কাছে গেলাম, হাত ধরলাম, আর ইন্ডিয়াতে যা হই নি তাই হলো।
– কি হলো আর!?
– মেয়েটি কিছুই বলল না। তারপর আমি মেয়েটির সাথে তার বাসায় গেলাম। আর ইন্ডিয়াতে যা হই নি তাই হলো।
– তা হলো…?
– মেয়েটির বাসায় গিয়ে তার বেডরুমে গেলাম। আর ইন্ডিয়াতে যা হই নি তাই হলো।
– আর কি হলো, বলো না?
– মেয়েটি কিছুই বলল না। তার স্বামী এলো। আর….
– আর? আর কি হলো!?
– আর কি হবে? ইন্ডিয়াতে যা হয়, তাই হলো। ইচ্ছামতো পেটালো।


