Category: পাঁচমিশালী

ট্র্যাকস্যুট

বল্টু কে একটা গাধা হঠাৎ
করে একটা লাথি কষিয়ে ছুটে পালা
বল্টুও সাথে সাথে “ও তেরিকা”
বলে গাধাটাকে ধরতে পেছন-পেছন
ছুটলো!
একটু দূরে গিয়েই
বল্টু
একটা জেব্রাকে দেখতে পেয়ে সেটা
পাকড়াও করলো। এবার ঐ
জেব্রাকে বেদম মার দেওয়া শুরু করল আর বললো, শাল্লা!ট্র্যাকস্যুট পরে আমাকে ধোঁকা দিবি? আমাকে কি তর মত গাধা পাইসোস।

kiss

বাঘ বাঘিনিকে kiss করতে চাচ্ছিলো…
বাঘিনি অতি সন্তর্পনে এদিক ওদিক
তাকাচ্ছিলো ..
বাঘ জিজ্ঞেস করলোঃ কি খুঁজছ?
বাঘিনিঃ দেখতিছি, Discovery Channel
আছে কিনা ; ব্যাটারা একটুও Privacy রাখে না।

মিথ্যুক, বদ, ধোঁকাবাজ….

এক মেয়ের সাথে আরেক মেয়ের
কথা হচ্ছে…
১ম মেয়েঃ আজকালকের ছেলেদের
কোন বিশ্বাস নাই।
আমি তো আজকে থেকে
ওর মুখও দেখতে চাইনা…।
২য় মেয়েঃ কি হইছে??.. তুমি কি ওকে
অন্য কোন মেয়ের
সাথে দেখে ফেলছ??
১ম মেয়েঃ আরে না! ও আমারে আরেক
ছেলের সাথে দেখে ফেলছে.. ।
কালকে ও আমারে বলছিল
ও নাকি শহরের
বাইরে যাবে. . . . !
মিথ্যুক , বদ, ধোঁকাবাজ….।

পাঁচ ছয়

এক পাগল ডোবার পাশে দাঁড়িয়ে চিত্কার করছেঃ পাঁচ পাঁচ পাঁচ।
পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল। সে অবাক হয়ে বললঃ তুমি এভাবে পাঁচ পাঁচ পাঁচ বলে চিত্কার করছ কেন?
তখন পাগলটি বললঃ তুমি কাছে আসো তোমাকে দেখাই লোকটি কাছে যেতেই পাগলটি ধাক্কা মেরে তাকে ডোবার মাঝে ফেলে দিয়ে বলতে লাগলঃ ছয় ছয় ছয়।

পেপসি খাওয়া

আবুল সিনেমা হলে সিনেমা দেখছে। আবুলের পাশের সিটে বসেছে এক বুড়ো। ঐ বুড়োর হাতে একটা ছোট পেপসির বোতল। বুড়ো ৫ মিনিট পরপর বোতলে চুমুক দিচ্ছে। সিনেমায় দুর্দান্ত এ্যাকশন চলছে। কিন্তু একটু পরপর বুড়ো পেপসির বোতলে চুমুক দেওয়ায় আবুলের খুব ডিসটার্ব হচ্ছে। এভাবে অনেকক্ষণ চলার পরে আবুল বিরক্ত হয়ে বুড়োর হাত থেকে পেপসির বোতলটা কেড়ে নিয়ে বললঃ একটুখানি পেপসি খেতে একশোবার চুমুক দিতে হয়? এই দেখেন, কি ভাবে খেতে হয় ! এই বলে সে একচুমুকে বোতলের বাকি পেপসিটুকু খেয়ে ফেলল। বুড়ো ভীষণ অবাক হয়ে বলল একি করলে বাবা ! আমিতো পেপসি খাচ্ছিলাম না !ঐ বোতলে একটু পর পর পানের পিক ফেলছিলাম !