একটি মেয়ে রিসিপশনিষ্ট পদের জন্য ইন্টারভিউ দিতে গেলেন এবং তাকে প্রশ্ন করা হল তিনি কত বেতন চান। এর উত্তরে তিনি উত্তর দিলেনঃ “১,০০,০০০ (একলক্ষ টাকা) দিলেই
চলবে। ” সাথে সাথে প্রশ্নকর্ত তাকে বললেনঃ “আচ্ছা তাই কথা থাকল, ১,০০,০০০ টাকার সাথে ধানমন্ডিতে এবং গুলশানে একটা করে ফ্লাট, ২টা গাড়ী যার সকল খরচ আমাদের, ১০,০০০ টাকার মোবাইল বিল, সপ্তাহে মাত্র ১দিন ৪ ঘন্টা ডিউটি করলেই হবে।” এই শুনে তো ঐ মেয়ে মহা খুশি। বললঃ “স্যার আমিতো বিশ্বাসই করতে পারছিনা। এত কিছু? আচ্ছা স্যার বলেনতো আপনি মজা করছেন নাতো?” প্রশ্নকর্তা বললেনঃ “হ্যাঁ আমি মজাই করছিলাম, কিন্তু এই মজা করাটা আপনিই প্রথম শুরু করেছেন।
Category: পাঁচমিশালী
Oct 31
ইন্টারভিউ
Oct 31
৯ বছরের দুইটা
ছেলেঃ মা, আমার জন্য ১৮ বছরের মেয়ে দেখো, বিয়ে করব।
মাঃ যদি না পাই।
ছেলেঃ তাইলে ৯ বছরের দুইটা মেয়ে হলেও চলবে।
মাঃ কি বললি!
Oct 26
আমার জন্মইতো মহিলা ওয়ার্ডে
মোখলেছহাসপাতালে গিয়ে মহিলা ওয়াবেডে শুয়ে পড়ল৷
নার্স : আপনার লজ্জা করেনা ?মহিলা ওয়ার্ডে শুয়ে আছেন ?
মোখলেছ : এতে লজ্জার কি আছে? আমার জন্মইতো হইছে মহিলা ওয়ার্ডে।
Oct 22
প্লেনের টিকিট কাটতে পারে না
শিক্ষক: শীতকালে অতিথি পাখিরা সাইবেরিয়া থেকে উড়ে আমাদের দেশে আসে কেন?
ছাত্র: স্যার, ওদের তো পয়সা নেই, প্লেনের টিকিট কাটতে পারে না, তাই নিজেরাই কষ্ট করে উড়ে আসে।
Oct 22
লজ্জায় মুখ দেখাতে পারতেছিনা
এক বাড়িতে চোর ঢুকলো। ঘরের ভিতোরে তন্ন তন্ন করে খোজার পর ও চুরি করার মতো একটা জিনিষ ও পেলোনা। চোর টি আবছোস করতে করতে ঘর থেকে বের হবার সময় দেখতে পেলো। একজন লোক দরজার আড়ালে মুখ লুকিয়ে আছে।
চোরঃ- ভয়ে ভয়ে জিগেস করলো।কে আপনি?
লোকঃ-আমি বাড়ি ওয়ালা।
চোরঃ- দরজার আড়ালে মুখ লুখাচ্ছেন কেনো।
লোকঃ-চুরি করতে এসে। এতো খোজার পর ও বাড়িতে চুরি করার মতো কিছুই পেলেন না। তাই লজ্জায় আপনাকে মুখ দেখাতে পারতেছিনা।


