দুই বন্ধুর কথোপকথন…
১ম বন্ধুঃ কি বন্ধু আমার কাছে বাংলা চটি আছে পরবি?
২য় বন্ধুঃ না আমার কাছে বিদেশি চটি আছে।
১ম বন্ধুঃ তুই তো ইংরেজি জানিশ না তাহলে বিদেশী চটি কিভাবে পরিশ?
২য় বন্ধুঃ বিদেশী চটি পরতে ইংরেজি জানা লাগে না, পরলেই হয়।
১ম বন্ধুঃ কই তোর বিদেশী চটি?
২য় বন্ধুঃ আমার পায়ে ।
Category: পাঁচমিশালী
Jan 16
বাংলা চটি
Jan 16
কে এই ভদ্রলোক
দুধ বহনকারী গাড়িটা অন্যগাড়ির সাথে ধাক্কা লেগে উল্টে গেল। দুধে ভেসে গেল রাস্তা। ভিড় জমে গেল।
ভিড়ের মাঝ থেকে অমায়িক চেহারার এক ভদ্রলোক বেরিয়ে এসে দুধ বহনকারী গাড়ীর ড্রাইভারকে বললেন, এ-জন্য নিশ্চয়ই তোমার মালিক তোমাকে দায়ী করবে। ক্ষতিপূরণ চাইবে।
: জি।
: তুমি তো গরিব। এত টাকা পাবে কোথায়? এক কাজ কর-এই আমি পাঁচ টাকা দিলাম, এখন অন্যান্যদের কাছ থেকে আরো কিছু-কিছু নিলে বোধহয় হয়ে যাবে তোমার। কিছুক্ষণের মাঝেই বেশ কিছু টাকা উঠে গেল। ভিড় কমে গেলে ভদ্রলোকটিও চলে গেলেন।
একজন পথিক বলে উঠল, কে এই ভদ্রলোক?
.
.
.
.
.
.
.
.
.
.
ড্রাইভার বলল, এই গাড়ীর মালিক।
Jan 16
কলা
রঞ্জু মিয়া বড়ই কৃপণ। একবার তিনি গেছেন কলা কিনতে।
রঞ্জু মিয়া: কি ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা: তিন টাকা।
রঞ্জু মিয়া: দুই টাকায় দেবে কি না বলো?
বিক্রেতা: বলেন কি! কলার ছোকলার দামই তো দুই টাকা।
রঞ্জু মিয়া: এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলা দাও!
Jan 15
কানা
লোক- এই যে, তুমি যে ভিক্ষা চাইছো,
কিভাবে বুঝবো যে তুমি কানা?
ভিক্ষুক- এই যে দূরে একটা গরু দেখতাছেন,
ওইটা আমি দেখতাছি না।
Jan 15
বাইনোকুলার
ট্রেনের দুই সহযাত্রীর মধ্যে কথা হচ্ছে।
প্রথম যাত্রী: আপনি একটি বাইনোকুলার গলায় ঝুলিয়ে রেখেছেন। অথচ একবারও দেখলাম না, আপনি বাইনোকুলার দিয়ে বাইরে দূরের কোনো দৃশ্য দেখছেন। তাহলে সঙ্গে এটা আনলেন কেন?
দ্বিতীয় যাত্রী: আহ্! এটা দূরের দৃশ্য দেখার জন্য আনিনি। ছুটি কাটাতে যার বাড়ি যাচ্ছি, তাকে দেখার জন্য এনেছি।
প্রথম যাত্রী: কেন?
দ্বিতীয় যাত্রী: কারণ, তিনি আমার দূরসম্পর্কের আত্মীয় !


