তিন বন্ধু মিলে জঙ্গলে হাঁটতেছে.
হঠাৎ তাদের সামনে একটা পরী এল.
পরী : তোমরা একটা করে ইচ্ছার কথা বল ,আমি তোমাদের সেই ইচ্ছা পূরণ করে দেব.
বন্ধু ১ : আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বানিয়ে দাও.
পরী : দিলাম.
বন্ধু ২ : আমাকে দুনিয়ার সবচেয়ে হ্যান্ডসাম ছেলে বানিয়ে দাও.
পরী : দিলাম.
বন্ধু ৩ : এই দুইজনকে আগের মত করে দাও!!
মোরালঃ বন্ধু হয়ই হারামী ।
Category: পাঁচমিশালী
Jan 24
তিন বন্ধু
Jan 24
বল্টুর মাছ কি না
বল্টু বাজারে গেছে মাছ কিনতে।
বিক্রেতাঃ “এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম, বাসায় নিয়ে যেতে সুবিধা হবে”।
বল্টুঃ এই নিন টাকা।
বিক্রেতাঃ (টাকাটা নিয়ে) এঁকি, মাছের দাম তো একশ টাকা, দশ টাকা দিলে কেন ??
বল্টুঃ টাকা’টা একটু কম দিলাম, আপনার গুনতে সুবিধা হবে।
Jan 23
Raddisson-এ যামু
গার্লফ্রেন্ডের হাতে সর্বস্বান্ত হওয়ার কারণে হাবলু ভিক্ষা করতে নামল।
পান্থপথ সিগন্যালে প্রথম দিন ভিক্ষা করে পেল ১০০ টাকা।
প্রচণ্ড ক্ষুধার্ত হাবলু ঢুকে পড়ল হোটেল সোনারগাঁও-এ।
সেখানে খাবারের বিল আসল ৩০০০ টাকা।
বিল পরিশোধ করতে না পারার কারণে হাবলুকে পুলিশ-এর হাতে ধরিয়ে দেয়া হল।
হাবলু পুলিশ-এর হাতে ১০০ টাকা ধরিয়ে দিয়ে জেল থেকে বেরিয়ে আসল আর ভাবল, “সামনের দিন Raddisson-এ যামু।”
Jan 22
পাপা
বড়লোক বাপের আধুনিক মেয়ে………..
বাবা: আগে তুই আমাকে পাপা বলতি , এখন ড্যডি বলিস কেন রে ???
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
মেয়ে: ওউ ড্যডি!!!! হুয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যনড, পাপা বললে লিপস্টিক নষ্ট হয়ে যায়…
Jan 22
গাধার উজ্জ্বল ভবিষ্যৎ
এক গাধা জঙ্গলে বসে কাঁদছে। অন্য এক গাধা রাস্তা দিয়ে যাচ্ছিল।
২য় গাধা: কী হলো, কাঁদছ কেন?
১ম গাধা: আমি আগে এক ধোপার বাড়িতে কাজ করতাম, সে বাড়ির কথা খুব মনে পড়ছে।
২য় গাধা: মালিক বুঝি তোমাকে খুব আদর করত?
১ম গাধা: না, খুব মারত।
২য় গাধা: তাহলে কাঁদছ কেন?
১ম গাধা: ওই বাড়িতে আমার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল।
২য় গাধা: কী রকম?
১ম গাধা: মালিক প্রায়ই তার তরুণী মেয়েটাকে মারত, আর বলত, ‘তোকে আমি গাধার সঙ্গে বিয়ে দেব, তবু ওই বখাটেটাকে মেনে নেব না!’


