এক মাস শেষ হচ্ছে।

কী রে অমন মন মরা হয়ে বসে আছিস কেন?

আর বলিস না, বউ বলেছে মদ খাওয়া  না ছাড়লে এক মাস আমার সঙ্গে কথা বলবে না ।

বাঃ, এ তো বেশ ভাল কথা । এই এক মাস যত খুশি মদ খেতে পারবি।

আজই সে এক মাস শেষ হচ্ছে।

 

দাঁতের যন্ত্রনা।

কী রে ঘন্টু, তিনদিন ধরে তোর ভাইটা দাঁতের যন্ত্রনায় চিৎকার করছে, আর তুই কিছুই করছিস নি।

কে বলল করি নি! এই তো আমার দু’ কানে তুলো গুজে রেখেছি।

দশ মিনিট লেট আছে।

একজন ভদ্রলোক হঠাৎ তার বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে এসে দোতলায় জানালার দিকে ক্যাচ লোফার ভঙ্গি করে দাঁড়ালেন । তার  প্রতিবেশী ব্যাপারটা দেখে আশ্চর্য হয়ে বললেন, কী ভাই, নিজের বাড়ির জানলার দিকে অমন করে কী দেখছেন?

কিছু না, আমার বউ ঘড়িটা ছুড়ে মেরেছে। ওটা এই জানালা দিয়ে এখুনি পড়বে।

ধুর মশাই, সে তো অনেক আগেই পড়ে গেছে।

তা হতেই পারে না, আমার ঘড়িটা দশ মিনিট লেট আছে।

বুঝায় ভুল।

এক প্রফেসর তার সাইকোলজি ক্লাসে এক ছাত্রীকে প্রশ্ন করল, মানুষের শরীরের কোন অঙ্গটা  উত্তেজিত অবস্থায় সাধারন অবস্থা থেকে দশগুন বড় হয়ে যায়।?

মেয়েটি লজ্জায় লাল হয়ে বলল, স্যার এটা আমার পক্ষে বলা  সম্বভ না। তখন একই পশ্ন প্রফেসর একটি ছেলেকে করল।ছলেটি দাড়িয়ে বলল,স্যার চোখের মণি। তখন প্রফেসর মেয়েটিকে বলল,এক নম্বর কথা তুমি পড়াশুনায় যথেষ্ট অমনোযোগী,দুই নম্বর কথা তোমার মানসিকতা অশ্লীল এবং তিন নম্বর কথা হচ্ছে বিয়ের পর তুমি অবশ্যই হতাশ হবে।

যে যেরকম বুঝে।

রাজশাহী এক ছোট্র ছেলে পরিবারের সাথে বেড়াতে গেছে সিলেটে । সেখানে তার বন্ধুত্ব হল আরেক ছোট্র মেয়েয় সাথে । দুজনে সারা দিন চা-বাগান, পাহাড়ে, টিলায় ছোটাছুটি করে খেলে বেড়াল। তারপর বিকেলে গেল ঝরনার কাছে গোসল করতে।গোসল শেষে পোশাক পড়ার সময় মেয়েটি আড় চোখে  ছেলেটির দিকে তাকিয়ে বলল, আমার জানা ছিল না সিলেট আর রাজশাহীর লোকের ভিতর এত পার্থক্য ।