বল্টু একবার পূর্ণিমার রাতে এক গোরস্তানের পাশদিয়ে একা যাচ্ছিল। তার খুব ভয় ভয় লাগতেছিলো! হঠাৎ দেখলো যে একটা লোক কবরের পাশে বসে আছে !! লোকটিকে দেখে বল্টু তার কাছে এগিয়ে গিয়ে বলল, “একা একা ভয় লাগছিল! আপনাকে দেখেএকটু সাহস হল! কিন্তু এসময় আপনি এখানে কি করেন ??” লোকটি বলল, “কবরের ভেতরে খুব গরম লাগতেছিল !! তাই বাইরে এসে একটু বাতাস খাচ্ছি!!
Aug 23
ফ্রি “Wife
কক্সবাজার বেড়াতে গেছে ।রাতেরবেলা সে তার হোটেলের ম্যানেজাররে বলতাছে —
বল্টুঃ স্যার, হোটেল ভাড়া নেওয়ার সময় আমারে বলা হইছে ফ্রি “Wife” দেওয়া হইব । এখনো তো পাইলামনা।
ম্যানেজারঃ স্যার, আসলে আপনি শুনতে ভুল করছেন । এইটা ফ্রি “Wife” না, এইটা হইলো…
ফ্রি Wi-Fi।
Aug 23
বিয়ে না করাই ভালো
স্ত্রী: ওগো শুনছ, আমার কিছু জিনিস প্রয়োজন।
স্বামী: কী?
স্ত্রী: ছেলেমেয়ে আর আমার জন্য পাঁচ সেট জামা। বিছানার চাদর, কিছু নতুন চেয়ার, একটা ফ্রিজ, একটা এলসিডি টিভি, ছেলের জন্য একটা মোবাইল, মেয়ের জন্য গয়না..
স্বামী: সে ক্ষেত্রে আমারও কিছু জিনিস প্রয়োজন।
স্ত্রী: কী?
স্বামী: একটা বন্দুক, একটা মুখোশ আর শহরের একটা ব্যাংকের পুরো নকশা.
Aug 21
ফাসি দেওয়া যাবেনা
এক শিক্ষক ছাত্র কে বলছেন, বল তো বল্টু। মহাশুন্যে কি করা যায় না?
বল্টুঃ ফাসি দেওয়া যায় না.
Aug 21
অভার টাইম
এক লোক ইন্টারভিউ দিবে।
প্রশ্নঃ আপনার বয়স কত?
উত্তরঃ জি ৩ না না ৩০ বছর
প্রশ্নঃ আগে কোনো চাকরি করেছেন?
উত্তরঃ জি করেছি।
প্রশ্নঃ কত বছর?
উত্তরঃ ৩৫ বছর।
প্রশ্নঃ কিভাবে সম্ভব? আপনার তো ৩০ বছর।
উত্তরঃ বুঝেন নাই, ওভার টাইম করেছি.


