আমরা মোট ৪০ জন ভাই বোন

১ম বন্ধুঃ আমরা মোট ৪০ জন ভাই বোন।
২য় বন্ধুঃ !? তোর বাসায় আদমশুমারীর লোক আসে নাই?
.
.
.
.
.
১মঃ আইছিলো, সবাই পড়তাছিলাম,
কোচিং ভাইবা চইলা গেছে…

আত্মহত্যা করবে

দুই প্রেমিক-প্রেমিকা ঠিক করেছে আত্মহত্যা করবে। উঁচু পাহাড় থেকে প্রথমে ছেলেটি ঝাঁপ দিল, কিন্তু মেয়েটি দিল না। সে চোখ বন্ধ করে বলল, ভালোবাসা অন্ধ।
তাই সে পাহাড়ের উপর আস্তে করে চোখ বুঝে পড়ে রইল।
.
.
.
.
.
.
.
.
-এদিকে ঝাঁপ দেওয়ার পর ছেলেটি প্যারাসুট খুলে বলল, প্রকৃত ভালোবাসা কখনো মরে না!

চড় মারল।

অফিস থেকে বাসায় ফেরার পথে জনৈক ব্যক্তি একটা রোবট কিনে নিয়ে ‍গেলেন। ‍সত্য-মিথ্যা যাচাইকারী রোবট। মিথ্যা বললে আঘাত করে বুঝিয়ে দেয় এটা মিথ্যা। বেশ খানিক পরে তার ছেলে বাসায় আসল।

বাবা : এতক্ষন কোথায় ছিলে?

ছেলে : স্কুল ছুটির পর একটু বন্ধুর বাড়িতে গিয়েছিলাম।
রোবটটি ঠাস করে মারল এক চড়।

বাবা : তুমি মিথ্যে বলছ। সত্য করে বল কোথায় গিয়েছিলে?

ছেলে : সিনেমা দেখতে গিয়েছিলাম।

বাবা : কি সিনেমা দেখেছ?

ছেলে : বেদের মেয়ে জোছনা।

আবারো রোবট চড় মারল।

বাবা : তুমি আবারো মিথ্যা বললে। সত্য করে বল কি সিনেমা দেখেছ?

ছেলে : নাইট কু‍ইন।

ঠাস ঠাস শব্দে রান্নাঘর থেকে ছেলের মা হন্তদন্ত হয়ে ছুটে এলেন।
মা : না হয় একটা ছবিই দেখেছে। তাই বলে এমন করে মারতে হবে নাকি?? এ বয়সে তো মানুষ কত কিছুই দেখে। তোমারই ত ছেলে।

এবার রোবট মহিলাকে চড় মারল।

কাস্টমার কেয়ারে ফোন

রাত ১২টা, প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া নতুন বিবাহিত এক লোক মোবাইলে ইন্টারনেট চালু করার জন্য কাস্টমার কেয়ারে ফোন দিসে।

লোকঃ ভাই, আমার মোবাইলে কিভাবে ইন্টারনেট চালু করবো? ঐ যে আছে না, ইয়ে টিয়ে দেখা যায় যেখানে ঢুকে।

কাস্টমার ম্যানেজারঃ দুঃখিত স্যার। আমি দেখতে পাচ্ছি আপনার হ্যান্ডসেটটি হল নোকিয়া ১১০০, এইটাতে তো ইন্টারনেট চালু হবে না।

লোকঃ বলেন কি! ও বউ তাড়াতাড়ি গায়ে চাদর টানো, লাইট বন্ধ করো, সে আমাদের রুমের সব দেখতে পাইতেসে।

বিয়ের ১০ বছর পূর্তিতে

বিয়ের ১০ বছর পূর্তিতে স্ত্রী বিষন্ন ভঙ্গিতে স্বামীকেঃ “তুমি আমাকে কখনোই ভালোবাসোনি!”
.
… .
.
.
… … স্বামী রেগে গিয়েঃ
“তাহলে এই হাফ ডজন ছেলে-মেয়ে কি আমি internet থেকে download করছি?!?