এক পরীক্ষায় প্রশ্ন আসলো । কিভাবে একটা পিপড়া কে মারতে হয়…? প্রশ্নটা ১৫ মার্ক এর।
এক ছেলে উত্তর লেখছেঃ প্রথমে চিনির সাথে মরিচের গুড়া মিশায় রেখে দিতে হবে। পিপড়া সেটা খেয়ে পানি খুজবে চারদিকে। পানির বালতি তে যেয়ে পিপড়া টা পড়ে যাবে,তারপর
সেটা নিজেকে শুকাতে আগুনের কাছে যাবে, আগুনের কাছে আগে থেকেই একটা বোম্ব রাখা লাগবে। বোম্ব ফুটে পিপড়া আহত হয়ে হসপিটাল এ যাবে, তার মুখে অক্সিজেন মাস্ক
দেয়া থাকবে, সেই অক্সিজেন মাস্ক টা খুলে দিলেই পিপড়াটা মরে যাবে।
১৫ মার্ক এর জন্য স্টুডেন্টরা সবইপারে ।
Dec 06
১৫ মার্ক এর জন্য
Dec 06
অসম্ভব কে সম্ভব
জলিল ভাই কে একবার বলা হলঃ ভাই , অসম্ভব কে সম্ভব করা তো আপনের জন্য এক ক্লিকের কাজ,একটা কাজ কইরা দিবেন?
কি কাজ?…
আমারে এভারেস্টের মাথায় একটা চা-দোকান বানায়া দ্যান। ম্যালা ঠাণ্ডা তো, মুসা ভাইয়ের কাছে গরম গরম চা বেচুম।
: সরি , এটা বেসম্ভব কাজ, আমি শুধু অসম্ভব কাজগুলোই হ্যান্ডেল করি।
: তাইলে অন্য আরেকটা কাজ কইরা দ্যান, দুই নেত্রীরে সংলাপে বসান পিলিজ…।
জলিল ভাই কিছুক্ষণ খিঁচ মেরে চিন্তা করে বললেনঃ : লাল চা বেচবেন, না দুধ চা?
Dec 05
মেশিন নষ্ট হয়ে গেছে
এক লোক ডাক্তারের কাছে গেছে ?
রোগী:- ডাক্তার সাব আমার প্রসাব হয়না,জ্বালাপোড়া করে | এখন কি করমু?
ডাক্তার:- মেশিন নষ্ট হয়ে গেছে পাল্টাইতে হবে ¡
রোগী:- কি বলেন ডাক্তার সাব! এইডা কেমনে সম্ভব!
ডাক্তার:- আরে যেই মেশিন দিয়া আপনারে টেষ্ট করমু,সেইডা নষ্ট হয়ে গেছে ।
Dec 05
ডাক্তারের সাথে চ্যাট
এক ব্যক্তি ইন্টারনেটে তার ডাক্তারের সাথে চ্যাট করছে।
ব্যক্তিঃডাক্তার সাহেব, খুব ঝামেলায় পড়েছি।
ডাক্তারঃকি সমস্যা?
ব্যক্তিঃআমার বউয়ের কানে সমস্যা হয়েছে। কথা শুনতে পাচ্ছেনা !
ডাক্তারঃআরে এটা কোনো সমস্যা না। ওষুধের নাম বলে দিচ্ছি। এটাখেলে ঠিক হয়ে যাবে। তবে আগে বুঝতে হবে কতটুকু সমস্যা হয়েছে।আচ্ছা পরীক্ষা করা যাক।
ব্যক্তিঃকিভাবে?
ডাক্তারঃএক কাজ করুন।১০ মিটার দূর থেকে তাকে জিজ্ঞেস করুন সে কি করে।যদি উত্তর না পান তবে ৮ মিটার দূর থেকে তাকে জিজ্ঞেস করুন সে কি করে।এভাবে উত্তর না পেলে যথাক্রমে ৬, ৪ ও ২ মিটার দূর থেকে তাকে জিজ্ঞেস করুন সে কি করে।এবারও না পেলে একেবারে কানের কাছে গিয়ে জিজ্ঞেস করুন এবং কখন উত্তর পান তা আমাকে জানান।
এরপর ঐ ব্যক্তি তার বউয়ের ১০ মিটার দূরে থেকে জিজ্ঞেস করল,”কি কর?”- কোনো উত্তর নাই।
৮ মিটার দূরে থেকে জিজ্ঞেস করল,”কি কর?”- কোনো উত্তর নাই।
৬ মিটার দূরে থেকে জিজ্ঞেস করল,”কি কর?”- কোনো উত্তর নাই।
৪ মিটার দূরে থেকে জিজ্ঞেস করল,”কি কর?”- কোনো উত্তর নাই।
২ মিটার দূরে থেকে জিজ্ঞেস করল,”কি কর?” – কোনো উত্তর নাই।
এইবার একেবারে কাছে গিয়ে জিজ্ঞেস করল, “কি কর?”
এইবার বউয়ের রাগান্বিত গলা শুনতে পেল,”এই নিয়ে ৬ বার বললাম আলু আর পটল রান্না করি।



