জাঙ্গিয়া ধরে টানুন

এক লোক দর্জির কাছে গেল প্যান্ট বানাতে। দর্জিকে মজুরি কত তা জিজ্ঞেস করছে-
লোক : আচ্ছা, ফুল প্যান্ট
বানাতে কত মজুরি পরবে?
দর্জি : ৫০০ টাকা।
লোক : হাফ প্যান্ট?
দর্জি : ২৫০ টাকা।
লোক : আর জাঙ্গিয়া?
দর্জি : ১০০ টাকা।
লোক : ঠিক আছে তাইলে আপনি আমাকে একটা জাঙ্গিয়া বানায় দেন। খালি জাঙ্গিয়ার ঝুল টা বাড়িয়ে পায়ের টাকনু পর্যন্ত করে দিয়েন। ওরে মাইরালা আম্রে কেও
মাইরালা।

দুই পাগলের কথোপকথন

দুই পাগলের কথোপকথন:
১ম পাগল:আচ্ছা কম্পিউটার চালু করে কেমনে?
২য় পাগল:তুই জানিস না!!!
১ম:না
২য়:হাহাহাহাহা….এইজন্য মানুষ তোরে পাগল বলে ।
২য় পাগল: যা রিমোট টা নিয়ে আয় আমি চালু কইরা দিতাছি ।

রিমোট কন্ট্রোল

এক ভদ্রমহিলা কেনাকাটা শেষে টাকা দেওয়ার সময় বিক্রেতা লক্ষ করলেন, ভদ্রমহিলার ব্যাগের ভেতরে একটা টিভি রিমোট কন্ট্রোল।
বিক্রেতা: কিছু মনে করবেন না, ম্যাডাম, আপনি কি সব সময় ব্যাগে রিমোট কন্ট্রোল রাখেন?
ভদ্রমহিলা: না। শুধু যেদিন আমার স্বামী আমার সঙ্গে মার্কেটে আসতে রাজি হয় না, সেদিন!

স্ত্রীকে হারিয়ে ফেলেছি

মার্কেটে কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে বলছেন এক লোক, ‘এই যে শুনুন।’
ভদ্রমহিলা: বলুন
লোক: এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি?
ভদ্রমহিলা: স্ত্রীকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন?
লোক: না মানে…আমি লক্ষ করেছি, যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে নিই, তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয়!

মারা যাব

স্ত্রী: কখনো ভেবে দেখেছ, আমি একদিন মরে যাব।
স্বামী: না না! তুমি মরে গেলে আমিও যে মারা যাব !
স্ত্রী: কিন্তু কেন?
স্বামী: কারণ এত আনন্দ আমি সহ্য করতে পারব না!