ভালবাসাতো ভাই

পলি আর তার বয়ফ্রেন্ড রফিক বসে গল্প করছে। এমন সময় পলির ৩জন বান্ধবী এসে হাজির। এসেই প্রশ্ন করতে শুরু করে……

বান্ধবীরাঃ টিনা এটা কে রে?

পলিঃ আমার ভাই।

বান্ধবীরাঃ কেমন ভাই রে, চাচাতো?

পলিঃ না।

বান্ধবীরাঃ মামাতো?

পলিঃ না।

বান্ধবীরাঃ খালাতো?

পলিঃ না।

বান্ধবীরাঃ ফুফাতো?

পলিঃ না।

বান্ধবীরাঃ (রেগে গিয়ে) কি ভাই বলবি তো?

পলিঃ ও আমার ভালবাসাতো ভাই!!

তালা লাগাও

পল্টু বেকারির দোকানে নতুন চাকরি পেয়েছে। অথচ চাকরির দুই দিনের মাথায় দোকানমালিক তাকে ছাঁটাই করে দিল। কী তার অপরাধ? দোকানে এক ভদ্রলোক এসেছিলেন।
বলেছিলেন, খোকা, তোমাদের এখানে কি কুকুরকে খাওয়ানোর কেক পাওয়া যায়? পল্টু গদগদ হয়ে বলেছিল, অবশ্যই স্যার! এখানে খাবেন, না বাড়ি গিয়ে খাবেন?
ক্রেতা: তোমার দোকানে কি সবকিছু পাওয়া যায়?
বিক্রেতা: জি স্যার, সব পাবেন!
ক্রেতা: বিস্কুট আছে?
বিক্রেতা: ওহেহা, স্যরি স্যার, বিস্কুট একটু আগেই শেষ হয়ে গেছে।
ক্রেতা: চাল আছে?
বিক্রেতা: চাল স্যার এখনো এসে পৌঁছায়নি। আমি স্যার খুবই দুঃখিত।
ক্রেতা: সাবান আছে?
বিক্রেতা: স্যার, সাবান আজকে বিকেলে এলেই পাবেন, এখন নেই।
ক্রেতা: তালা আছে?
বিক্রেতা: জি জি স্যার! এটা আছে!
ক্রেতা: গুড। দোকানে তালা লাগাও, আর বাড়ি গিয়ে ঘুমাও।

কিচ্ছুই তো দেখি নি

নাহিদ সুলতানা ম্যাম ১ দিন ক্যামেস্ট্রি ক্লাসে জটিল যৌগ পড়াচ্ছিলেন, অনেকক্ষন বুঝানোর পরও কেউ বুঝে নি। তারপর…

ম্যামঃ “আমি ব্রা কেটে দুদু বার করে (ব্র্যাকেটে দুই দুই বার) তোমাদের দেখাইছি, তারপরও তোমরা বুঝো নি??”

পোলাপাইনঃ কই ম্যাডাম কিচ্ছুই তো দেখি নি!

H.S.C এর পুর্ণ রুপ

স্যার : এই ছেলে !!!! দাড়াও ।
ছাত্র : জি স্যার….???
স্যার : এইচ.এস.সি (H.S.C) এর পুর্ণ রুপ কি?
ছাত্র : এক্কেরে সোজা !! হেডমাস্টার স্যান্ডেল চোর (H.S.C)
স্যার : হারামজাদা শয়তানছেলে!
ছাত্র : স্যার আপনেরটাও ঠিক আছে।

দূর হ হতভাগা

মাইকেল কথায় কথায় রেগে যায়। হাসপাতালে তার চিকিৎসা চলছে। একদিন মাইকেলের সঙ্গে দেখা করতে গেল তার বন্ধু জনি।
জনি: কেমন আছো, মাইকেল?
মাইকেল: ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা! নাহ, মাইকেলের অবস্থার কোনো উন্নতি হয়নি। ভেবে মন খারাপ করে বাড়ি ফিরল জনি। এক মাস পর আবার গেল তাকে দেখতে।
জনি: এখন তোমার শরীরটা কেমন মাইকেল?
মাইকেল: ভালো। এখন এখান থেকে দূর হ হতভাগা। আবার মন খারাপ করে ফিরল জনি। এক মাস পর আবার গেল মাইকেলকে দেখতে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, ‘এখন কেমন বোধ করছ মাইকেল?’ মাইকেল জবাব দিল, ‘ভালো।’ উচ্ছ্বসিত হয়ে জনি গেল ডাক্তারের কাছে। বলল, বাহ, আপনারা তো ওকে সুস্থ করে ফেলেছেন! কীভাবে করলেন?’
ডাক্তার: এখন এখান থেকে দূর হ হতভাগা!