আপেলের সাইজ

ছেলেঃ ইশ ! কেন যে আপেলের সাইজ তরমুজের সমান হল না!
বাবাঃ কেন রে?
ছেলেঃ মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটা মুখস্ত হচ্ছে না !

লোভে সদরঘাট :)

বালকঃ আই লাভ ইউ।
বালিকাঃ কি করতে পারবা আমার জন্য?
বালকঃ তাজমহল বানাবো।
বালিকাঃ কোথাকার রাজা তুমি?
বালকঃ আমি আমার মনের রাজা!
বালিকাঃ ও, ফকিন্নি মার্কা রাজা!!!
বালকঃ অবহেলা করো না বালিকা, হয়তো আমার কাছে আমার বন্ধুর মত গাড়ি নেই, বড় ঘর নেই; কিন্তু তোমাক মাথায় নিয়ে ঘুরাবো, এই বুকে রাখব তোমায়,

বালিকাঃ আচ্ছা । তোমার বন্ধুর নাম্বার দাও।
বালকঃ বন্ধুর নাম্বার দিয়া কি করবা?
বালিকাঃ তুমি না আমায় ভালোবাসো?
বালকঃ খুব!
বালিকাঃ চাওনা আমি সুখে থাকি?
বালকঃ অবশ্যই!!!

বালিকাঃ এ জন্যে তোমার বন্ধুকেই আমারচাই –। যার এত কিছু আছে, তার কাছে তো সুখেই থাকার কথা।
বালকঃ ( মলিন মুখে) এই নাও।
বালিকাঃ থ্যাঙ্কু – বাবু ।বাইই।
বালকঃ দোস্ত অপারেশন সাকসেস। তোর নাম্বার নিয়া নিছে, অপেক্ষায় থাক – মিসড কল, আসলেই ব্যাক করবি।

দোস্তঃ থ্যাঙ্ক ইউ দোস্ত, এই গরিবের মহা উপকার করলি – কিচ্ছু না দিতে পারলেও
দোয়া দিমু :)

ডাউল চাউল

এক বাউল এক দোকানে এসে দোকানদারকে বলল, ভাই আমারে এক কেজি ডাউল এবং এক কেজি চাউল দেন।
দোকানদার বললো, তা দিচ্ছি কিন্তু আপনি ডালকে ডাউল এবং চাল কে চাউল বলছেন কেন?
বাউল উত্তর দিলো, ভাই – আমি যদি ডালকে ডাউল এবং চাল কে চাউল বলি, তাহলে আমার মত বাউলকে আপনারা কি বলিবেন?

প্রেগনেন্ট

স্ত্রীঃ একটা কথা বলব রাগ করবা না তো?
স্বামীঃ না, বলো
স্ত্রীঃ আমি প্রেগনেন্ট
স্বামীঃ এতো খুশির খবর, রাগ করার কি আছে
স্ত্রীঃ বিয়ের আগে একবার বাবাকে বলেছিলাম বাবা প্রচন্ড রাগ করেছিলো তো তাই।

তাং ০৪-১২-২০১৪

সাক্ষাৎকার

শিক্ষকঃ কি নাম তোমার?
ছাত্রঃ MP
শিক্ষকঃ মানে কি
ছাত্রঃ মদন পাল
শিক্ষকঃ তোমার বাবার নাম কি?
ছাত্রঃ MP-মানে মোহন পাল স্যার
শিক্ষকঃ শিক্ষাগত যোগ্যতা
ছাত্রঃ MP
শিক্ষকঃ এর মানে আবার কি??
ছাত্রঃ মেট্রিক পাস
শিক্ষকঃ কি কারনে চাকুরি দরকার?
ছাত্রঃ MP-মানি প্রবেলেম
শিক্ষকঃ আপনি এখন আসুন
ছাত্রঃ আমার রেজাল্টটা স্যার??
শিক্ষকঃ MP
ছাত্রঃ মানে স্যার?
শিক্ষকঃ মেন্টালি পাংচার!

তাং ০২-১২-২০১৪