প্লাস

দীর্ঘদিনের পরিচিত এক রোগী তার ডাক্তারকে প্রশ্ন করলেন,

-আচ্ছা, ডাক্তার বাবু- দুনিয়াতে এত সাইন থাকতে আপনারা ‘প্লাস’ (+) কেন বেছে নিলেন?

ডাক্তারের সরল জবাব-

-দেখুন, রোগী মরুক আর বাঁচুক ডাক্তার তো সব সময় ‘প্লাস’-এই থাকে নাকি?..

দুটো বোমই

হাঁদা আর ভোঁদা গিয়েছে এক জায়গায় বোম নিষ্ক্রিয় করতে। সেখানে গিয়ে তারা তিনটি বোম পেল। সেগুলো নিয়ে ফিরে আসার সময় ভোঁদা হাঁদাকে বলল : হ্যাঁরে যদি রাস্তাতেই একটা বোম ফেটে যায় ?
“আরে চিন্তা কেন করছিস? বলে দেব মিথ্যে করে দুটো বোমই পেয়েছিলাম।”

হত্যা ভাল নাকি খুন

আমার কাছে সত্যই একটা ব্যাপার হাসির মনে হয় যখন শুনি মানুষ প্রশ্ন করে যে ভালবেসে বিয়ে করা ভাল নাকি পারিবারিক ভাবে বিয়ে করা ভাল। আমার কাছে মনে হয় একজন যেন অন্য একজনকে প্রশ্ন করছেঃ আত্ম হত্যা ভাল নাকি খুন হওয়া ভাল।

অপরাধের শাস্তি

প্রশ্নঃ আইন কেন একজন পুরুষকে একাধিক বিয়ে করতে দিতে সম্মত হতে চায় না?
উত্তরঃ কারণ একজনকে একটি অপরাধের শাস্তি মাত্র একবারই দেওয়া যায়।

মহিলাদের শাষন কর্তা পুরুষ

প্রগতিশীল বর (দোকানের সেলস্ গার্লকে): আচ্ছা আপনাদের এখানে কি এমন কোন বই আছে যার নাম “মহিলাদের শাষন কর্তা পুরুষ”?
সেলস্ গার্লঃ স্যার, আষাঢ়ে গল্পের বই ৩/২ নং সেকশনে পাবেন।