বল্টু এক মেয়েকে ভালোবাসে,মেয়েটা বল্টুর ইন্টারভিউ নিচ্ছে…
মেয়েঃ তুমি খুব অভদ্র তাইনা ???
বল্টুঃ না না,আমার মতো নম্র,ভদ্র ছেলে আর একটাও পাবেনা।
মেয়েঃ তুমি পড়ালেখায় খুব কাঁচা তাইনা ????
বল্টুঃ না না আমি খুব ভালো স্টুডেন্ট,আমার জীবনে ফেল বলে কিচ্ছু নেই।
মেয়েঃ তুমি বখাটে টাইপের ছেলে তাইনা ??
বল্টুঃ না না ,মেয়েদের পূর্ব দিক হলে আমার পশ্চিম দিক।
মেয়েঃ অহ,তাহলে তো হলো না।অভদ্র ,বখাটে আর পড়ালেখায় কাঁচা এমন ছেলে ই আমার পছন্দ হয়।
বল্টুঃ বিশ্বাস করো আমি খুব অভদ্র,বখাটে আর ইন্টারমেডিয়েটে ২ বার ফেল করেছি
Sep 25
বল্টু ছেকা খেয়েছে
Sep 24
নয় মাসের সফর পাঁচ দিনে শেষ
হোজ্জা এক বিধবাকে বিয়ে করলেন, বিয়ের পাঁচ দিন পর নতুন বউ একটি ছেলেসন্তান জন্ম দিল। হোজ্জা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাজারে গিয়ে স্কুলের ব্যাগ, বই থেকে শুরু করে সব কিনতে শুরু করলেন। মানুষজন তাঁকে জিজ্ঞেস করল, ‘আপনি এসব কিনছেন কেন?’
জবাবে হোজ্জা বললেন, ‘আমার বাচ্চা যদি নয় মাসের সফর পাঁচ দিনে শেষ করতে পারে, তাহলে তো সে স্কুলে যাওয়ার জন্য যেকোনো সময় প্রস্তুত হতে পারে।’
Sep 24
পরের প্রশ্ন
হোজ্জা একটা স্টল খুলে ওখানে নোটিশ টাঙিয়ে দিলেন।
‘যেকোনো বিষয়ে দুই প্রশ্নের জবাবের বিনিময়ে পাঁচ পাউন্ড।’
একজন পথচারী হন্তদন্ত হয়ে তাঁর কাছে এসে টাকাটা হাতে দিয়ে বলল, ‘দুটো প্রশ্নের জন্য পাঁচ পাউন্ড, একটু বেশি নয় কি?’
‘হ্যাঁ, ঠিকই বলেছেন’, হোজ্জা বললেন, ‘এর পরের প্রশ্ন?’
Sep 20
বাসুদার গালফ্রেন্ড
গভীর রাত!
বাসুদা আর বাসুদার গালফ্রেন্ড একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে |
হঠাৎ বাসুদা আকাশের দিকে তাকিয়ে গালফ্রেন্ডকে বললো,
ঐ তারাটা কে জানো ?
গালফ্রেন্ড- কে ?
বসুদা – ঐটা হইলা তুমি |
এই শুনে গালফ্রেন্ড বাসুদার গালে একটা কষিয়ে চর দিলো |
বাসুদা- তুমি আমারে মারলা |
গালফ্রেন্ড- অত উচার থেকে পইরা গেলে মইরা যামুনা !
shubhajitsarkar2012@gmail.com
Sep 19
হেডলাইট
দুই ড্রাইভার আড্ডা দিচ্ছে—
কি রে, শুনলাম তোর নাকি চাকরি যায় যায় অবস্থা! আজকেও দেখি গাড়ি নিয়ে বের হয়েছিস! বসরে ক্যামনে হাত করলি?
হে হে, ঘটনা আছে! চাকরি যাওনের কথা শুইনাই ইচ্ছা কইরা দামি গাড়িটার একটা হেডলাইট দিছিলাম ভাইঙ্গা!
তারপর?
তারপর আর কী! বস কইল আগামী ছয় মাসে হেডলাইট ভাঙা বাবদ যত খরচ পড়ে তত টাকা আমার বেতন থেইকা কাইটা রাখব। তাতে কী, ছয় মাসের জন্য তো চাকরিটা একদম পাক্কা!


