Category: পড়াশুনা

শিক্ষক।

শিক্ষক: মলি, বলো তো তাকে কি বলে যে ব্যক্তি শুধুই কথা বলতে থাকে যখন কেউই তার কথার দিকে মনোযোগ না দেয়?

মলি: শিক্ষক।

ভবিষ্যত কালে

শিক্ষক: “I killed a person” এটিকে ভবিষ্যত কালে রূপান্তরিত করো তো।

ছাত্র: ভবিষ্যত কালে হবে “You will go to jail”।

মাটিতে করছো কেন

শিক্ষক: করিম, তুমি যোগ অংক মাটিতে করছো কেন?

করিম: স্যার, আপনিই তো আমাকে বলেছিলেন টেবিল ছাড়া করতে!

খালি চোখে দেখতে পারবেন না

শিক্ষক : তোকে তো ব্যাকটেরিয়ার চিত্র আঁকতে বলেছিলাম। তুই তো দিলি সাদা কাগজ। কেন?

ছাত্র : স্যার, আমি তো ব্যাকটেরিয়ার চিত্র এঁকেছি। কিন’ আপনি তো তা খালি চোখে দেখতে পারবেন না।

পড়া জিজ্ঞেস করে

ছেলে : আমি আর স্কুলে যাব না বাবা।
বাবা : কেনরে খোকা, লেখাপড়া করতে ভালো লাগে না?
ছেলে : তা নয়, স্কুলের টিচাররা কিছুই জানে না। সবসময় আমাকেই পড়া জিজ্ঞেস করে।