একবার এক বাড়িতে এক প্রতিবেশী অতিথী এলো প্রতিবেশি বেশ পেটুক সে দিন যা রান্না হয়েছিলো তার সবই সে একা খেয়ে ফেললো । বাড়ির লোকজনদের জন্য কিছুই অবশিষ্ট রইল না । এমনকি বাচ্চা ছেলেটার জন্যও নয়, সে কাদতে বসে গেল । তাকে কাদতে দেখে মা বলল , এতো তাড়াতাড়ি কাদিস না । দাড়া অথিতি চলে যাক তারপর আমরা সবাই মিলে কাদব।
Category: পাঁচমিশালী
Nov 07
অথিতি তাড়াত
অথিতি – তোমার গলা ভাল নয় , তবু তুমি গাও কেন?
রানা- আমিতো গাইতে চাইনা তবে মা যখন বাড়ি থেকে অথিতি তাড়াতে চান তখনই আমাকে গাইতে বলেন।
Nov 07
ভাগ্নে আর মামা
সমবয়সী ভাগ্নে আর মামা রাস্তা দিয়ে যাচ্ছিলো পথে ভাগ্নের এক বন্ধুর সাথে দেখা ।
বন্ধুঃ এই লোকটা তোদের কি হয় রে ?
ভাগ্নেঃ ইনি আমার বাবার শালা
বন্ধুঃ মানে ?
ভাগ্নেঃ মানে ইনি আমার বাবার স্ত্রীর আপন ছোট ভাই ।
Nov 07
ছ্য় মাসে লাখ টাকা
এক উকিলকে তার বন্ধু জিজ্ঞেস করলোঃ কি হে কেমন আয় হচ্ছে ?
উকিল বললেনঃ ছ্য় মাসে লাখ টাকা হয়েছে ।
উকিলঃ হ্যা শোন প্রথম মাসে এক টাকা , আর বাকী পাচ মাসে পাচটি শুন্য।
Nov 07
বিয়ে
জাদরেল উকিল -আপনি বিয়ে করেছেন তো
-আজ্ঞে হ্যা করেছি ।
-কাকে বিয়ে করছেন ?
– এক…একজন মেয়েকে
– রাবিস সেটাও বলতে হয় । কখনো শুনেছো কেউ কোন ছেলেকে বিয়ে করেছে শুনেছো?
– আজ্ঞে হ্যা আমার বোন করেছে ।


